এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর যোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন চার ঘণ্টারও বেশি সময় ধরে স্থগিত থাকার পর চালু হয়েছে।
এই বিভ্রাট দেখা দিলে স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে দেশের সব বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের নির্দেশ জারি করে দেশটির কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয়বার এমন পরিস্থিতি দেখা দিলো। এর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) হামলার পর পর এমনটা ঘটেছিল।
ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ বিভ্রাটের ফলে বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়। এয়ারলাইনগুলো ১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়।
আকাশে থাকা হাজার হাজার বিমানকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা কোনো বিমানই উড্ডয়ন করতে পারেনি। অল্প সময়ের মধ্যেই এ বিপর্যয় দ্রুত যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে কানাডা ও ইউরোপ থেকেও ফ্লাইট বাতিলের কারণ হয়ে দাঁড়ায়।
এ বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়া এবং পুরোনো পুরোনো নেটওয়ার্ক রাউটার ডেটা ওভারলোড হওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত