বাঙালির বাংলাদেশ
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের (১৮তম বার্ষিক) সংস্করণে স্থান পেয়েছেন তিনি। 

তারেক রহমান প্রসঙ্গে লেখায় বলা হয়, নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি প্রথমবারের মতো 'দ্য মুসলিম ৫০০'-এর 'পলিটিক্যাল' বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

আরও বলা হয়, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তিনি এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তিনি ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হন। 

২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি ড. মুহাম্মদ ইউনূসের স্থলাভিষিক্ত হন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হওয়ায় ড. মুহাম্মদ ইউনূস এই তালিকা থেকে বাদ পড়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের (১৮তম বার্ষিক) সংস্করণে স্থান পেয়েছেন তিনি। 

তারেক রহমান প্রসঙ্গে লেখায় বলা হয়, নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি প্রথমবারের মতো 'দ্য মুসলিম ৫০০'-এর 'পলিটিক্যাল' বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

আরও বলা হয়, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তিনি এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তিনি ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হন। 

২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি ড. মুহাম্মদ ইউনূসের স্থলাভিষিক্ত হন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হওয়ায় ড. মুহাম্মদ ইউনূস এই তালিকা থেকে বাদ পড়েছেন।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত