বাঙালির বাংলাদেশ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জ্যেষ্ঠতা ভেঙে দুদকে পদোন্নতি, গোয়েন্দা প্রতিবেদন নিয়ে বিতর্ক

দীর্ঘ প্রতীক্ষার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০১১ ব্যাচের সাত কর্মকর্তাকে উপ-পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রথম ধাপের এই পদোন্নতি কর্মকর্তাদের মাঝে আশার সঞ্চার করলেও জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে সংস্থাটিতে অসন্তোষ ও বিতর্ক তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় মেধাক্রমের ৪ থেকে ১১ নম্বরে থাকা শীর্ষ কর্মকর্তাদের কেউই স্থান পাননি, অথচ জ্যেষ্ঠতার তালিকায় তুলনামূলক পেছনের সারির কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন। জ্যেষ্ঠতায় এগিয়ে থেকেও বঞ্চিত হওয়ায় কর্মকর্তাদের একাংশের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, অনুসন্ধান ও তদন্তকাজের দক্ষতা এবং জ্যেষ্ঠতার পরিবর্তে বাইরের গোয়েন্দা প্রতিবেদন ও তদবিরকে প্রাধান্য দেওয়া হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার তালিকা কতটা অনুসরণ করা হয়েছে এবং কোন মানদণ্ডে কর্মকর্তাদের নির্বাচন করা হয়েছে; তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে, যা প্রতিষ্ঠানটির পেশাগত পরিবেশ ও স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে।

গত ১২ নভেম্বর দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ২০১১ ব্যাচের সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন আগে থেকেই পরিচালক পদে চলতি দায়িত্বে ছিলেন এবং বাকি পাঁচজন উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

পদোন্নতি পাওয়া এই সাত কর্মকর্তা হলেন, চলতি দায়িত্বে থাকা পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন ও মো. মাসুদুর রহমান এবং উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত, মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন ও মোহাম্মদ ফয়সাল।

তবে জ্যেষ্ঠতার তালিকা পর্যালোচনা করলে দেখা যায়, পদোন্নতি পাওয়া সাতজনের মধ্যে এ এস এম সাজ্জাদ হোসেন ও মো. মাসুদুর রহমানের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় (যারা ২০১১ সালের ৭ আগস্ট চাকরিতে যোগ দেন)। বাকিদের মধ্যে মোছা. সেলিনা আক্তার মনি ১২তম, ফারজানা ইয়াসমিন ১৩তম, মো. হাফিজুল ইসলাম ১৭তম, মো. নাজমুচ্ছায়াদাত ১৮তম এবং মোহাম্মদ ফয়সাল ২৫তম অবস্থানে রয়েছেন।

অর্থাৎ, জ্যেষ্ঠতার তালিকার ৪ থেকে ১১ নম্বর পর্যন্ত এবং ১৪, ১৫, ১৬ ও ১৯ থেকে ২৪ নম্বর অবস্থানে থাকা কোনো কর্মকর্তাকেই পদোন্নতির তালিকায় রাখা হয়নি।

পদোন্নতি বঞ্চিত এক কর্মকর্তা বলেন, পদোন্নতি না পাওয়া ব্যক্তিগত হতাশার, তবে এর চেয়েও বড় উদ্বেগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে। দীর্ঘদিনের চাকরি, অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার যথাযথ মূল্যায়ন না হলে কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি হয়। এতে প্রাতিষ্ঠানিক পরিবেশ ও কর্মস্পৃহা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। আমরা চাই, পদোন্নতির ক্ষেত্রে নীতিমালা ও জ্যেষ্ঠতা যথাযথভাবে অনুসরণ করা হোক।

আরেক কর্মকর্তা বলেন, চাকরিজীবনে পদোন্নতি প্রত্যেক কর্মকর্তার স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন না হলে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়। আমার সহকর্মীরাই পদোন্নতি পেয়েছে, বিষয়টি ইতিবাচক। তবে একই সময়ে চাকরিতে যোগ দেওয়া বা জ্যেষ্ঠতার তালিকায় এগিয়ে থাকা কর্মকর্তাদের বাদ দিয়ে তুলনামূলক পিছিয়ে থাকা কাউকে পদোন্নতি দেওয়া হলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এতে ব্যক্তিগত বঞ্চনার পাশাপাশি প্রতিষ্ঠানের ভেতরেও মনোবল ও কর্মস্পৃহায় নেতিবাচক প্রভাব পড়ে। আমাদের প্রত্যাশা, কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করবে।

আমরা এখনো কাউকে বাদ দেইনি বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেইনি। অন্য একটি গোয়েন্দা সংস্থা থেকে তাদের বিষয়ে নতুন প্রতিবেদন নেওয়া হবে, যা পেতে প্রায় এক মাস লাগতে পারে
দুদক সচিব, মো. সাইদুর রহমান
ঢাকার বাইরে কর্মরত পদোন্নতি বঞ্চিত আরেক কর্মকর্তা হতাশা প্রকাশ করে চাকরি ছাড়ারও ইচ্ছা পোষণ করেছেন। তিনি বলেন, পদোন্নতি না পাওয়ার চেয়েও বড় বিষয় হলো, দীর্ঘদিন যাচাই-বাছাইয়ের পর প্রস্তুত করা জ্যেষ্ঠতার তালিকাটিই অনুসরণ করা হয়নি। শুনেছি, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই পদোন্নতি হয়েছে। কিন্তু সেই প্রতিবেদন দুদক কতটা খতিয়ে দেখেছে, সেটাই বড় প্রশ্ন।

তিনি বলেন, দুদক সবসময় সরকারি ও বেসরকারি প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি নিয়ে কাজ করে। দুদক কর্মকর্তাদের ভালো কাজ মানেই মামলা ও চার্জশিটসহ অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। সেখানে যারা অনুসন্ধান ও তদন্তকাজের সঙ্গে সম্পৃক্ত, তাদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া প্রয়োজন। কিন্তু দুদকের পদোন্নতি প্রক্রিয়া যদি রাজনৈতিক বা অরাজনৈতিক প্রভাবশালী মহলের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে আমাদের কথা বলার কোনো জায়গা থাকবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বঞ্চিতদের পদোন্নতির বিষয়টি আপাতত আশ্বাসের মতোই মনে হচ্ছে। আমার জানামতে, কমিশন বলেছিল নিজস্ব গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে পদোন্নতি সিদ্ধান্ত নেওয়া হবে; অথচ গণমাধ্যমে জানলাম অন্য একটি সংস্থার প্রতিবেদন বিবেচনা করা হয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, যে সংস্থার প্রতিবেদনের ওপর ভিত্তি করে পদোন্নতি দেওয়া হলো, সেই সংস্থারই কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে বর্তমানে দুদক অনুসন্ধান চালাচ্ছে এবং আমাদের সহকর্মীরাই এর দায়িত্বে রয়েছেন। এমন পরিস্থিতিতে ওই সংস্থার কাছে সংশ্লিষ্ট কর্মকর্তার বিষয়ে নিরপেক্ষ প্রতিবেদন আশা করা কতটা যৌক্তিক? বিষয়টি অনেকটা ‘শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো’।

একই দিনে চাকরিতে যোগ, পদোন্নতিতে ভিন্নতা

গত ১০ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে নিয়োগ পরীক্ষার মেধাক্রমসহ সার্বিক বিষয় বিবেচনা করে একটি জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হয়। তালিকা পর্যালোচনায় দেখা যায়, সদ্য পদোন্নতি পাওয়া এ এস এম সাজ্জাদ হোসেন ও মো. মাসুদুর রহমানের চাকরিতে যোগদানের তারিখ ২০১১ সালের ৭ আগস্ট। একই দিনে চাকরিতে যোগ দেওয়া আরও কয়েকজন কর্মকর্তা তালিকার ৪ থেকে ১১ নম্বরের মধ্যে রয়েছেন- যাদের মধ্যে আছেন উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, মো. মশিউর রহমান, মো. ফারুক আহমেদ, কামরুজ্জামান, আবু হেনা আশিকুর রহমান, মো. জাকারিয়া, মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ মাহমুদুর রহমান।

জ্যেষ্ঠতার এই তালিকায় এ এস এম সাজ্জাদ হোসেন দ্বিতীয় এবং মো. মাসুদুর রহমান তৃতীয় অবস্থানে রয়েছেন। অন্যদিকে পদোন্নতি পাওয়া বাকিদের মধ্যে মোছা. সেলিনা আক্তার মনি ১২তম, ফারজানা ইয়াসমিন ১৩তম, মো. হাফিজুল ইসলাম ১৭তম, মো. নাজমুচ্ছায়াদাত ১৮তম এবং মোহাম্মদ ফয়সাল ২৫তম অবস্থানে রয়েছেন।

কারও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে ব্যক্তিগতভাবে জানা থাকলেও প্রতিবেদনে তার প্রমাণ না থাকলে তা বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। কমিটির সভাপতি হিসেবে আমি জোর দিয়ে বলতে পারি, সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুদক সচিব, মো. সাইদুর রহমান
অর্থাৎ, উপ-পরিচালক থেকে পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তার মধ্যে দুজনের অবস্থান তালিকার প্রথম ১৫ জনের মধ্যে এবং বাকি তিনজনের অবস্থান ১৭ থেকে ১৮ নম্বরের মধ্যে। এর ফলে তালিকার প্রথম ১১ জন এবং ১৪ থেকে ১৬ নম্বর অবস্থানে থাকা মো. মোস্তাফিজুর রহমান, মো. নাজমুল হাসান ও মোয়াজ্জেম হোসেনসহ একাধিক কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।

এ ছাড়া জ্যেষ্ঠতার তালিকার ১৯ থেকে ২৪ নম্বর অবস্থানে থাকা মো. নুর-ই-আলম, দেবব্রত মন্ডল, এস এম রাশেদুর রেজা, মো. গুলশান আনোয়ার প্রধান, মো. সালাহ উদ্দিন ও মো. শাওন মিয়াকেও পদোন্নতির জন্য বিবেচনা করা হয়নি। অথচ তালিকার ২৫ নম্বরে থাকা মোহাম্মদ ফয়সালকে পদোন্নতি দেওয়া হয়েছে। ফলে একই ব্যাচের সহকর্মীদের মাঝে প্রশ্ন উঠেছে, পদোন্নতির ক্ষেত্রে কোন যোগ্যতা ও শর্ত অনুসরণ করা হয়েছে?

জ্যেষ্ঠতার তালিকা অনুসরণ করা না হলে কোন মানদণ্ডে কর্মকর্তাদের নির্বাচন করা হয়েছে? অপেক্ষাকৃত পেছনের সারির কর্মকর্তাদের কোন প্রক্রিয়ায় মূল্যায়ন করা হলো এবং এগিয়ে থাকা কর্মকর্তাদের বাদ দেওয়ার কারণই বা কী?

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুদক বিধিমালা অনুযায়ী পদোন্নতির ক্ষেত্রে কেবল জ্যেষ্ঠতার ক্রমই একমাত্র বিবেচ্য বিষয় নয়; বরং বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর), চাকরির রেকর্ড, যোগ্যতা, শৃঙ্খলাজনিত বিষয় এবং পদোন্নতি কমিটির সুপারিশও বিবেচনায় আসতে পারে।

নাম প্রকাশ না করে দুদকের ঊর্ধ্বতন আরেক কর্মকর্তা বলেন, যারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের মধ্যে অনেক যোগ্য, দক্ষ, সৎ এবং অনুসন্ধান ও তদন্তকাজে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা রয়েছেন। দুদকের মূল কাজই হলো অনুসন্ধান ও তদন্ত। অথচ এই গুরুত্বপূর্ণ কাজে যারা বেশি দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন, তাদের অনেকেরই যথাযথ মূল্যায়ন হয়নি। এমনকি টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমন কর্মকর্তাও পদোন্নতি থেকে বাদ পড়েছেন। অন্যদিকে যারা পদোন্নতি পেয়েছেন, তাদের ক্ষেত্রে যোগ্যতা ও কর্মদক্ষতার চেয়ে জোরালো তদবির, রাজনৈতিক মতাদর্শ এবং অদৃশ্য ক্ষমতার প্রভাব বেশি কাজ করেছে। পদোন্নতির ক্ষেত্রে এসব বিষয় যদি প্রাধান্য পেয়ে থাকে, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। দুদকের মতো একটি স্বাধীন ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন চর্চা কেউ প্রত্যাশা করেন না। দুদক পরিবারের প্রত্যাশা ছিল, পদোন্নতিতে যোগ্যতা, সততা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতাই হবে প্রধান বিবেচ্য।

বিধিমালায় পদোন্নতির যোগ্যতা

দুদক বিধিমালা ২০০৮-এর ৬ নম্বর ধারায় পদোন্নতির মাধ্যমে নিয়োগের বিষয়টি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। বিধিমালার উপধারা ১ থেকে ৫-এ পদোন্নতির শর্তাবলি উল্লেখ রয়েছে। নিয়মানুযায়ী, কমিশন গঠিত নিয়োগ ও পদোন্নতি কমিটির সুপারিশ এবং অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে কোনো কর্মচারীকে উচ্চতর পদে বিবেচনা করা যাবে। তবে চাকরির বৃত্তান্ত (বার্ষিক গোপনীয় বা বিশেষ মূল্যায়ন প্রতিবেদন) সন্তোষজনক না হলে, দুদকের নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ না হলে কিংবা চাকরিতে স্থায়ী না হলে কেউ পদোন্নতির যোগ্য বিবেচিত হবেন না।

বিধিমালার বিধান অনুযায়ী, কেবল জ্যেষ্ঠতার কারণে কেউ পদোন্নতিকে অধিকার হিসেবে দাবি করতে পারবেন না। তবে প্রয়োজনীয় শর্ত ও মানদণ্ড পূরণ করলে পদোন্নতি পাওয়া কর্মচারীর অধিকার হিসেবে গণ্য হবে।

উপধারা (৫)-এ শৃঙ্খলাবিধি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত কর্মচারীদের নির্দিষ্ট মেয়াদের জন্য অযোগ্য রাখার কথা বলা হয়েছে। যেমন- লঘুদণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে সাজার মেয়াদ শেষের পরবর্তী ১ বছর এবং গুরুদণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে ৩ বছর পদোন্নতি স্থগিত থাকবে। এছাড়া নিয়োগ ও পদোন্নতি কমিটি কর্তৃক কোনো কর্মকর্তা টানা তিনবার অযোগ্য বিবেচিত হলে তিনি পরবর্তীতে আর পদোন্নতির যোগ্য বলে বিবেচিত হবেন না।

আপনার কর্মকর্তারা অফিসে কী কাজ করছেন, তা প্রতি বছরের এসিআর (বার্ষিক গোপনীয় অনুবেদন) এবং ওই কর্মকর্তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই সবচেয়ে ভালো জানেন। কর্মকর্তার সব ধরনের গোপন তথ্য বা রেকর্ড তো অফিসেই সংরক্ষিত আছে। প্রতি বছরের এসিআর-ই মূলত তার প্রকৃত আমলনামা। এরপরও যদি গোয়েন্দা প্রতিবেদনে ভিন্ন কিছু থেকে থাকে, তবে তো বিভাগীয় ব্যবস্থা (ডিপার্টমেন্টাল অ্যাকশন) নিয়ে তাকে আগেই শাস্তির আওতায় আনার কথা
মো. মঈদুল ইসলাম, সাবেক মহাপরিচালক, দুদক (লিগ্যাল ও তদন্ত)
অন্যদিকে, উপ-পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতির বিষয়টি বিধিমালার তফসিল-১-এ নির্ধারিত রয়েছে। এই নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণির পদে ১২ বছরের অভিজ্ঞতাসহ উপ-পরিচালক পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে পদোন্নতিযোগ্য পর্যাপ্ত প্রার্থী পাওয়া না গেলে সরকারের উপসচিব পদমর্যাদার সামরিক বা বেসামরিক কর্মকর্তাদের প্রেষণে এবং প্রেষণে যোগ্য কর্মকর্তা না মিললে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে পরিচালক পদে নিয়োগ দেওয়া যাবে।

পদোন্নতি নিয়ে বিতর্ক ও কর্মকর্তাদের ক্ষোভের বিষয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান ঢাকা পোস্টকে বলেন, জল্পনা-কল্পনার কোনো ভিত্তি নেই।

তিনি জানান, দুদকের সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের বিভাগীয় পদোন্নতি কমিটি রয়েছে। যেখানে প্রশাসন বিভাগের মহাপরিচালক সদস্যসচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের একজন করে প্রতিনিধি রয়েছেন।

তিনি বলেন, কর্মকর্তাদের গোয়েন্দা প্রতিবেদন, বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর), নিয়ন্ত্রণকারী কর্মকর্তার মূল্যায়ন এবং আর্থিক সততা বিবেচনা করে সাতজনকে যোগ্য হিসেবে পাওয়া গেছে। নির্দিষ্ট ক্রাইটেরিয়া (মানদণ্ড) পূরণ করায় তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

দক্ষতা থাকা সত্ত্বেও যাদের বিরুদ্ধে আর্থিক অসততা বা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, তাদের আপাতত বিবেচনা করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা এখনো কাউকে বাদ দেইনি বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেইনি। অন্য একটি গোয়েন্দা সংস্থা থেকে তাদের বিষয়ে নতুন প্রতিবেদন নেওয়া হবে, যা পেতে প্রায় এক মাস লাগতে পারে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রসঙ্গে দুদক সচিব আরও বলেন, কারও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে ব্যক্তিগতভাবে জানা থাকলেও প্রতিবেদনে তার প্রমাণ না থাকলে তা বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। কমিটির সভাপতি হিসেবে আমি জোর দিয়ে বলতে পারি, সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাইরের গোয়েন্দা প্রতিবেদনকে অর্থহীন উল্লেখ করে দুদকের সাবেক মহাপরিচালক (লিগ্যাল ও তদন্ত) এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঈদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি যতটুকু শুনেছি, একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনকে মূল ভিত্তি ধরেই নাকি পদোন্নতি দেওয়া হয়েছে। আমার অভিজ্ঞতা হলো, গোয়েন্দা প্রতিবেদনের নামে যা আসে, তা মূলত রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন- যা আওয়ামী লীগ (নিষিদ্ধ ঘোষিত) সরকারের সময় চালু হয়েছিল।

তিনি বলেন, আপনার কর্মকর্তারা অফিসে কী কাজ করছেন, তা প্রতি বছরের এসিআর (বার্ষিক গোপনীয় অনুবেদন) এবং ওই কর্মকর্তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই সবচেয়ে ভালো জানেন। কর্মকর্তার সব ধরনের গোপন তথ্য বা রেকর্ড তো অফিসেই সংরক্ষিত আছে। প্রতি বছরের এসিআর-ই মূলত তার প্রকৃত আমলনামা। এরপরও যদি গোয়েন্দা প্রতিবেদনে ভিন্ন কিছু থেকে থাকে, তবে তো বিভাগীয় ব্যবস্থা (ডিপার্টমেন্টাল অ্যাকশন) নিয়ে তাকে আগেই শাস্তির আওতায় আনার কথা।

গোয়েন্দা প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মো. মঈদুল ইসলাম বলেন, আমি দেখেছি, গোয়েন্দা প্রতিবেদনে কোনো বিস্তারিত তথ্য বা দালিলিক প্রমাণ থাকে না। গোয়েন্দা প্রতিবেদন, ‘একটা ফালতু জিনিস’, কারণ এই প্রতিবেদন চ্যালেঞ্জ করলে ভেতরে কিছুই পাবেন না। একজন কর্মকর্তার যোগ্যতা বা অযোগ্যতা নির্ধারিত হবে তার দক্ষতার ভিত্তিতে, সেই রেকর্ড তো অফিসে থাকার কথা। এরপরও গোয়েন্দা প্রতিবেদন আমলে নেওয়া অর্থহীন।

পরিচালকের শূন্যপদ থাকা সত্ত্বেও কম সংখ্যক পদোন্নতি দেওয়ার বিষয়ে তিনি বলেন, শুনেছি পরিচালকের ১৪ থেকে ১৫টি পদ শূন্য রয়েছে, অথচ মাত্র সাতজনকে পদোন্নতি দেওয়া হলো। বাকি পদগুলো কেন পূরণ করা হলো না? ওই পদগুলোতে কি প্রেষণে (ডেপুটেশন) লোক আনার কোনো মতলব আছে? ট্রেন্ড বলছে ডেপুটেশনে প্রশাসন থেকে আনা হয়। প্রচলিত ধারা অনুযায়ী প্রশাসন থেকেই প্রেষণে লোক আনা হয়। প্রশাসনের লোক তো তদন্ত হাতেকলমে করে না। তারা নিজস্ব এজেন্ডা নিয়ে ঢোকে এবং নিজেদের পকেট ভরে আর বিদেশ যাত্রা করে। তারা দক্ষ হয় না। কমিশন চাইলে তো এই প্রেষণ নিয়োগ রিফিউজ (প্রত্যাখ্যান) করতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জ্যেষ্ঠতা ভেঙে দুদকে পদোন্নতি, গোয়েন্দা প্রতিবেদন নিয়ে বিতর্ক
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জ্যেষ্ঠতা ভেঙে দুদকে পদোন্নতি, গোয়েন্দা প্রতিবেদন নিয়ে বিতর্ক

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত