কেমব্রিজের আন্তর্জাতিক পরীক্ষায় বিশ্বসেরা ফল করে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের ৯৮ জন শিক্ষার্থী। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ ফলের স্বীকৃতি পেয়েছেন আরও অনেকে। সব মিলিয়ে ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষার ফলের ভিত্তিতে বাংলাদেশের শিক্ষার্থীরা পেয়েছেন ১৬৩টি আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত কেমব্রিজ আইজিসিএসই, ও লেভেল এবং ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড পেয়েছেন ৯৮ জন। বাংলাদেশের পরীক্ষার্থীদের মধ্যে কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য ‘টপ ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড পেয়েছেন ৪৫ জন। একাধিক বিষয়ে সামগ্রিক ফলের ভিত্তিতে ‘বেস্ট অ্যাক্রস’ অ্যাওয়ার্ড পেয়েছেন চারজন। এ ছাড়া তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী অংশ নেন, এমন বিষয়ে ভালো ফলের জন্য ‘হাই অ্যাচিভমেন্ট’ স্বীকৃতি পেয়েছেন ১৬ জন।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বিশ্বের ৪০টির বেশি দেশে মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় অসাধারণ ফল করা শিক্ষার্থীদের এ ধরনের পুরস্কার দিয়ে থাকে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারওয়াত রেজা। ভিডিও বার্তায় বক্তব্য দেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ। এছাড়া ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে কথা বলেন।
কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর বিনয় শর্মা বলেন, শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে তাদের পরিশ্রম, অধ্যবসায় ও নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা রয়েছে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের এতসংখ্যক শিক্ষার্থীর বিশ্বসেরা ফল অর্জন দেশের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে তুলে ধরে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, শিক্ষা শুধু অ্যাকাডেমিক জ্ঞান অর্জনের বিষয় নয় বরং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া, আত্মবিশ্বাস তৈরি, নতুন কিছু শেখা এবং বিশ্লেষণী চিন্তার দক্ষতা অর্জনও এর অংশ। শিক্ষার্থীদের সাফল্যে তাদের ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি শিক্ষক ও পরিবারের অবদান রয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সমাজের উন্নয়নেও ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

মতামত