প্রতি বছরের মতো এবারও ‘শাখা ব্যবস্থাপক (বিএম) এবং শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বামেলকো) সম্মেলন’ আয়োজন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।
এমটিবি, মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলো সবাইকে জানাতে গত ১৪ নভেম্বর এ সম্মেলনের আয়োজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনে শাখা ব্যবস্থাপকরা, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রায় ১৩০
জন স্বশরীরে ও ৩০০ জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ড. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র নির্বাহী পরিচালক ও উপ-প্রধান ইমতিয়াজ আহমদ মাসুম। এমটিবির ব্যবস্থাপনা
পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানটির আয়োজক হিসেবে সবাইকে স্বাগত জানান। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মো. আশরাফুল আলম এবং শাহালাম কাজী।
এছাড়া এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা এবং সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটির (ঈঈঈ) সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার রেইস উদ্দীন আহমাদ।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

মতামত