যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর শেয়ারবাজারে বড় ধরনের দরপতন এবং ইরানের হামলা আরও জোরদার হবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটদের নির্বাচনী জয় ইরানকে আরও আগ্রাসী হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে। একইসঙ্গে, শেয়ারবাজারের দরপতনের জন্যও ডেমোক্র্যাটদের দায়ী করেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি ২টি বিষয় আগেই অনুমান করেছিলেন।
প্রথমত, ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে উল্লেখযোগ্য দরপতন হবে। দ্বিতীয়ত, ইরান তাদের হামলা আরও বাড়িয়ে দেবে। তার দাবি, দু'টি ঘটনাই ঘটেছে।
ট্রাম্প আরও বলেন, গত এক সপ্তাহে, ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে যেকোনো সময়ের তুলনায় বেশি ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি।
ইরানের নেতারা ডেমোক্র্যাটদের ‘দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী’ বলে মনে করেন বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের এমন পরিণতি তিনি হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন।
এছাড়া তেলের দাম বাড়িয়ে রাখতে ডেমোক্র্যাট ও ইরান ‘প্রাণপণ চেষ্টা করেছে’ বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণে কমেছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

মতামত