বাঙালির বাংলাদেশ
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

'আমরা ভিক্ষুক নই'— জোট গঠনে কম আসনের প্রস্তাবে কংগ্রেস নেতা

আগামী বছরের প্রথমার্ধেই অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। ৪০৩ আসনের এই আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দরকার হয় ২০২টি আসন। এই রাজ্যে সমাজবাদী পার্টির (এসপি) সঙ্গে রাজনৈতিক জোটে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। নির্বাচন সামনে রেখে তাই আসন সমঝোতাও এখন আলোচনায়। সম্প্রতি কংগ্রেস এমপি ও কংগ্রেসের উত্তরপ্রদেশ কার্যনির্বাহী সভাপতি ইমরান মাসুদ জোট গড়ার বিষয়ে এসপির 'আন্তরিকতা' নিয়ে প্রশ্ন তুলেছেন।

বুধবার (২৫ নভেম্বর) পিটিআই'র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মাসুদ বলেন, 'এসপি একদিকে কংগ্রেসের সঙ্গে আলোচনা করছে এবং অন্যদিকে নির্বাচনী ঘোষণা দিচ্ছে। এতেই বোঝা যায় যে বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে না।'

নয়াদিল্লিতে আলোচনার সময় এসপি কংগ্রেসকে রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে ২৬টি আসনের প্রাথমিক প্রস্তাব দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণাটি আসে।

সংবাদ সংস্থা এএনআই-কে মাসুদ বলেন, 'দিল্লিতে আমরা জোট গঠনে আলোচনা করছি। এরপর যদি ঘোষণা করা হয় এবং বলা হয় যে, ‘স্যার, শুরুর আসন সংখ্যা ২৬’ তা অনাকাঙ্ক্ষিত। আমরা আপনার কাছে ২৬টি আসন চাইওনি। আমরা ভিক্ষুক নই'।

এসময় নাম উল্লেখ না করে এসপি প্রধানকেও কটাক্ষ করেন মাসুদ। এবিপি নিউজের এক সম্মেলনে তিনি বলেন, 'একদিকে সোশ্যাল মিডিয়ায় জোটধর্ম নিয়ে লম্বা নোট লেখা হচ্ছে, আর অন্যদিকে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করা হচ্ছে।'

জোটনেতা অখিলেশ যাদব সম্প্রতি এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেন যে, আসন্ন নির্বাচন জোটের জন্য একত্রিত হয়ে বিজেপিকে পরাজিত করার একটি 'ঐতিহাসিক সুযোগ'।

জানা গেছে, কংগ্রেসের চাওয়া ১৮১টি আসনের একটি সম্ভাব্য তালিকায় বেহাত ও সাহারানপুরের আসনগুলোও ছিল, যদিও কোনো পক্ষই তালিকাটি নিশ্চিত করেনি।

মাসুদ বলেন, 'আমি বুঝতে পারছি না আপনারা আমার বিরুদ্ধে লড়তে চান, নাকি কংগ্রেসের বিরুদ্ধে, নাকি বিজেপির বিরুদ্ধে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা বিজেপির বিরুদ্ধে লড়বেন, নাকি আমাদের বিরুদ্ধে।'

এদিকে এসপি নেতা শিবপাল যাদব জোটের মিত্রদের মধ্যে মতবিরোধের জল্পনা নাকচ করে বলেন, 'জোটে কোনো ফাটল ধরেনি, জোট অটুট থাকবে'।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় এসপি আগামী বছরের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করে। এই তালিকায় চারজন বর্তমান বিধায়ককে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে এবং বিজেপিr দখলে থাকা একটি আসনে দলের একজন সাবেক জেলা সভাপতিকে প্রার্থী করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

'আমরা ভিক্ষুক নই'— জোট গঠনে কম আসনের প্রস্তাবে কংগ্রেস নেতা
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

'আমরা ভিক্ষুক নই'— জোট গঠনে কম আসনের প্রস্তাবে কংগ্রেস নেতা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

আগামী বছরের প্রথমার্ধেই অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। ৪০৩ আসনের এই আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দরকার হয় ২০২টি আসন। এই রাজ্যে সমাজবাদী পার্টির (এসপি) সঙ্গে রাজনৈতিক জোটে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। নির্বাচন সামনে রেখে তাই আসন সমঝোতাও এখন আলোচনায়। সম্প্রতি কংগ্রেস এমপি ও কংগ্রেসের উত্তরপ্রদেশ কার্যনির্বাহী সভাপতি ইমরান মাসুদ জোট গড়ার বিষয়ে এসপির 'আন্তরিকতা' নিয়ে প্রশ্ন তুলেছেন।

বুধবার (২৫ নভেম্বর) পিটিআই'র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মাসুদ বলেন, 'এসপি একদিকে কংগ্রেসের সঙ্গে আলোচনা করছে এবং অন্যদিকে নির্বাচনী ঘোষণা দিচ্ছে। এতেই বোঝা যায় যে বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে না।'

নয়াদিল্লিতে আলোচনার সময় এসপি কংগ্রেসকে রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে ২৬টি আসনের প্রাথমিক প্রস্তাব দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণাটি আসে।

সংবাদ সংস্থা এএনআই-কে মাসুদ বলেন, 'দিল্লিতে আমরা জোট গঠনে আলোচনা করছি। এরপর যদি ঘোষণা করা হয় এবং বলা হয় যে, ‘স্যার, শুরুর আসন সংখ্যা ২৬’ তা অনাকাঙ্ক্ষিত। আমরা আপনার কাছে ২৬টি আসন চাইওনি। আমরা ভিক্ষুক নই'।

এসময় নাম উল্লেখ না করে এসপি প্রধানকেও কটাক্ষ করেন মাসুদ। এবিপি নিউজের এক সম্মেলনে তিনি বলেন, 'একদিকে সোশ্যাল মিডিয়ায় জোটধর্ম নিয়ে লম্বা নোট লেখা হচ্ছে, আর অন্যদিকে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করা হচ্ছে।'

জোটনেতা অখিলেশ যাদব সম্প্রতি এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেন যে, আসন্ন নির্বাচন জোটের জন্য একত্রিত হয়ে বিজেপিকে পরাজিত করার একটি 'ঐতিহাসিক সুযোগ'।

জানা গেছে, কংগ্রেসের চাওয়া ১৮১টি আসনের একটি সম্ভাব্য তালিকায় বেহাত ও সাহারানপুরের আসনগুলোও ছিল, যদিও কোনো পক্ষই তালিকাটি নিশ্চিত করেনি।

মাসুদ বলেন, 'আমি বুঝতে পারছি না আপনারা আমার বিরুদ্ধে লড়তে চান, নাকি কংগ্রেসের বিরুদ্ধে, নাকি বিজেপির বিরুদ্ধে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা বিজেপির বিরুদ্ধে লড়বেন, নাকি আমাদের বিরুদ্ধে।'

এদিকে এসপি নেতা শিবপাল যাদব জোটের মিত্রদের মধ্যে মতবিরোধের জল্পনা নাকচ করে বলেন, 'জোটে কোনো ফাটল ধরেনি, জোট অটুট থাকবে'।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় এসপি আগামী বছরের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করে। এই তালিকায় চারজন বর্তমান বিধায়ককে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে এবং বিজেপিr দখলে থাকা একটি আসনে দলের একজন সাবেক জেলা সভাপতিকে প্রার্থী করা হয়েছে।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত