বাঙালির বাংলাদেশ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আ.লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় কঠোর অবস্থানে বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয়, পুনর্বাসন কিংবা আইনি সহায়তা দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। দলীয় হাইকমান্ডের স্পষ্ট সতর্কবার্তা উপেক্ষা করে যারা প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তুলছেন বা সুরক্ষা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা। ইতোমধ্যে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার, পদ স্থগিত এবং শোকজ করা হয়েছে। তবে দলের এমন কঠোর অবস্থানের পরও দেশের বিভিন্ন স্থানে কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সহায়তা করার অভিযোগ অব্যাহত রয়েছে। জানা গেছে, এমন অভিযোগের স্তূপ এখন জমা হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। এসব অভিযোগ যাচাই-বাছাই করে জড়িতদের বিরুদ্ধে শিগ্গিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে যুগান্তরকে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকরা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, কিছু অভিযোগ আসছে; যেগুলো আমারা যাচাই-বাছাই করে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। এছাড়া প্রমাণসাপেক্ষে আরও ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। দলীয় শৃঙ্খলাভঙ্গ করলে যত বড় নেতাই হোক সাংগঠনিকভাবে শাস্তির আওতায় আনা হবেই। বিন্দুমাত্রও ছাড় দেওয়া হবে না।

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতার পথ বেছে নিয়েছে। এসব অপতৎপরতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগ ওঠে। একই সঙ্গে বিএনপির তৃণমূলের কিছু এলাকা থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ আসতে থাকে যে, অনেকে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এমন পরিস্থিতিতে দলটির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করে দেন। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তাদের রাজনৈতিক ও আইনি সহায়তা দেওয়ার অভিযোগে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। গত ৩১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক অনুষ্ঠানে বলেছিলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর বিএনপির কিছু স্বার্থান্বেষী ব্যক্তি অর্থের বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন। দলের কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তার বিষয়ে তথ্য দিতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এরপর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের কারা সহযোগিতা করছেন এবং আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন সে আলোচনা শুরু হয়।

জানা যায়, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কেউ আশ্রয় বা সহযোগিতা করলে তার বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দল ও অঙ্গসংগঠনের নেতাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইতোমধ্যে জেলা পর্যায়েও এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। নেওয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা। দলীয় ওই বার্তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের আশ্রয় দেওয়া, গ্রেফতারের পর থানা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা কিংবা জামিনের জন্য তদবির করার অভিযোগও খতিয়ে দেখছে বিএনপির হাইকমান্ড। এসব অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ গত বুধবার বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি বগুড়ার আদালতের হাজতখানায় বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার প্রধান আসামি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে মিজানুর রহমানের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ তৈরি হলে তাকে বহিষ্কার করে বিএনপি। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, দলের কেউ যদি খুনিদের সঙ্গে সম্পর্ক রাখে, জ্বালাও-পোড়াও এবং নাশকতাকারীদের সহায়তা করে, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান সারা দেশের নেতাকর্মীদের ফ্যাসিস্টদের সহায়তা না করার বার্তা দিয়েছেন। তার নির্দেশনা ও সতর্কতা পালনে কেউ ব্যর্থ হলে সাংগঠনিক নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলু যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ হলো কার্যক্রম নিষিদ্ধ দল। তবুও আজকে আওয়ামী লীগ বিভিন্নভাবে আনাচে-কানাচে বা গ্রামে, পাড়া-মহল্লায় লুকিয়ে থেকে বিএনপির আত্মীয়স্বজনের নাম দিয়ে বিভিন্ন জায়গায় আনাগোনা করছে। এ বিষয়ে আমাদের কথা পরিষ্কার-বিএনপির যারাই আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেবে, দলে তাদের কোনো স্থান হবে না।

গত ১৯ থেকে ২২ নভেম্বর পাবনার বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজন আহত হন এবং আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করে পুলিশ। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগে গত ২২ নভেম্বর বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে পাবনা জেলা বিএনপি।

গত ২৩ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও পুলিশের অভিযানে বাধা দেওয়ায় সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে দল থেকে বহিষ্কার করে সিলেট জেলা বিএনপি। উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ উঠেছে, সাম্প্রতিককালের সহিংসতা ও নাশকতার মামলা ছাড়াও জুলাই হত্যাকাণ্ডের মামলা, এমনকি আওয়ামী লীগ আমলে হামলা-নির্যাতনের সঙ্গে জড়িত দলটির নেতাকর্মীদের গ্রেফতারের পর স্থানীয় বিএনপি নেতারা তাদের ছাড়িয়ে নিতে থানায় হস্তক্ষেপ করছেন।

কেউ ব্যক্তিগত স্বার্থে, কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে, আবার কেউ আত্মীয়তার সম্পর্কের কারণে আওয়ামী লীগের পলাতক বা অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এজন্য বিএনপির পাশাপাশি দলটির অঙ্গসংগঠনগুলোও সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কুমিল্লা সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে পালিয়ে যান নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সেখানে আড়াই বছর আত্মগোপনে থাকার পর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে প্রায় দেড় মাস আগে বাংলাদেশে ফেরেন তিনি। পরে বারপাড়া এলাকার যুবদল কর্মী আজহারুল ইসলাম সোহাগের বাড়িতে আশ্রয় নিয়ে গোপনে সাংগঠনিক তৎপরতা শুরু করেন মোশাররফ হোসেন। গত মঙ্গলবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মোশাররফ হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ঘটনায় গত বুধবার যুবদল কর্মী আজহারুল ইসলামকে বহিষ্কার করে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।

এছাড়া কার্যক্রম নিষিদ্ধ দলকে সহায়তার অভিযোগে সম্প্রতি যুবদলের আরও কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন-কক্সবাজার জেলা যুবদলের মৎস্য ও পশুপালনবিষয়ক সম্পাদক সজীব আলী, রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজাউল, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এন এ বাবুল, তথ্য যোগাযোগ ও বিজ্ঞানবিষয়ক সহসম্পাদক মো. সারোয়ার, ঢাকার রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তা এবং কুমিল্লা দক্ষিণ জেলার আদর্শ সদর উপজেলার সদস্য বাবুল মিয়া। এদের মধ্যে আনিসুর রহমান ও রবিউল ইসলাম তুহিনের বহিষ্কারাদেশ পরে প্রত্যাহার করা হয়েছে।

যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, আওয়ামী লীগ কিংবা ফ্যাসিস্টদের সহযোগিতার অভিযোগে যে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ১১ নভেম্বর মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর আলমকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

অভিযোগের স্তূপ নয়াপল্টনে : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া এক অভিযোগে বলা হয়েছে-মানিকগঞ্জের সিংগাইরে নাশকতার অভিযোগে আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির সংসদ-সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সুপারিশে ছেড়ে দেওয়া হয়েছে।

গত অক্টোবরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়ন দেওয়ার ঘটনায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়। জেলা বিএনপির এক চিঠিতে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে দলীয় প্রভাব খাটিয়ে ওই দুই নেতা বিভিন্ন অনৈতিক, নীতিবিবর্জিত ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

লক্ষ্মীপুর জেলা থেকে এক অভিযোগে বলা হয়-জেলার রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপি নেতার নির্বাচনি কার্যালয় উদ্বোধনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। তাদের প্রশ্ন, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা কীভাবে বিএনপি নেতাদের নির্বাচনি কার্যক্রমে যুক্ত হচ্ছেন?

পাবনা জেলার এক অভিযোগে বলা হয়-গত ১০ নভেম্বর পাবনা জেলার আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান তানভীর ইসলাম (আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের ছেলে) গ্রেফতার হন। রহস্যজনকভাবে সেদিন রাতে তাকে ছাড়াতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোয়ার হোসেন আলমকে থানায় অবস্থান করতে দেখা যায়। অভিযোগে মনোয়ার হোসেন আলমকে আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসাবে উল্লেখ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আ.লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় কঠোর অবস্থানে বিএনপি
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আ.লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় কঠোর অবস্থানে বিএনপি

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত