বাঙালির বাংলাদেশ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য; ৯ মাসে ৮২ হাজার গাছ-ডিএনসিসি

পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি); এরই মধ্যে গত নয় মাসে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর হাতিরঝিলে ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক জানান, গরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, মশা নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মিরপুর ১০ ও মিরপুর ১-এর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। হকারদের পুনর্বাসনে মিরপুর ১ ও দিয়াবাড়িতে দুটি জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে, ফুটপাত দখল করে ব্যবসার সুযোগ দেওয়া হবে না।

ডিএনসিসি প্রশাসক বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারেও উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকার চারটি মাঠে শুরু হবে ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।

এদিকে, ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫টি কর্মসূচি হাতে নিয়েছে ডিএনসিসি। এর অংশ হিসেবে গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হাতিরঝিলে আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য; ৯ মাসে ৮২ হাজার গাছ-ডিএনসিসি
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য; ৯ মাসে ৮২ হাজার গাছ-ডিএনসিসি

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি); এরই মধ্যে গত নয় মাসে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর হাতিরঝিলে ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক জানান, গরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, মশা নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মিরপুর ১০ ও মিরপুর ১-এর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। হকারদের পুনর্বাসনে মিরপুর ১ ও দিয়াবাড়িতে দুটি জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে, ফুটপাত দখল করে ব্যবসার সুযোগ দেওয়া হবে না।

ডিএনসিসি প্রশাসক বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারেও উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকার চারটি মাঠে শুরু হবে ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।

এদিকে, ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫টি কর্মসূচি হাতে নিয়েছে ডিএনসিসি। এর অংশ হিসেবে গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হাতিরঝিলে আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতার।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত