ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উপজেলা গেটের সামনে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ ও মিছিল করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই রাতে সাভার ও আশুলিয়ার পৃথক স্থানে পার্কিং করে রাখা দুটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে জয় ও তার সহযোগীদের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময় একদল যুবক মহাসড়কে টায়ার ও বিভিন্ন সামগ্রীতে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন। এতে সাভার উপজেলা গেটের সামনে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে দায়িত্বে থাকা টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যান।
স্থানীয়দের দাবি, সাবেক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আজিজুল ইসলাম জয়ের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনায় জয়কে আগুন দেওয়ার কাজে অংশ নিতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে।
রাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে রাত ৩টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার আগে পুলিশ মহাসড়কের ঘটনাস্থলে গিয়ে তিনবার অবরোধকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু প্রতিবারই অবরোধকারীরা কিছুক্ষণ সরে গিয়ে আবার সংগঠিত হয়ে মহাসড়কে ফিরে আসেন এবং পুনরায় আগুন জ্বালিয়ে অবরোধ চালিয়ে যান। পুলিশের তিন দফা চেষ্টার পরও অগ্নিসংযোগ বন্ধ করা সম্ভব হয়নি বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় মহাসড়কে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে রোববার মধ্যরাতে সাভার ও আশুলিয়ার পৃথক স্থানে সড়কের পাশে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সাভারের বলিয়ারপুর ও আশুলিয়ার বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন যুগান্তরকে জানান, গভীর রাতে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুন লাগার খবর পান তারা। পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে স্থানীয়রা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে, সাভার ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শ্যামলী পরিবহণের একটি বাস পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে শ্যামলী পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত পরিদর্শক মোশাররফ হোসেন যুগান্তরকে মহাসড়কে অগ্নিসংযোগ ও বাস পোড়ানোর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর থেকে জয় ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় রোববার সকালে জয়কে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত