আজকের খবর
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। বৈঠকে সিইসি ছাড়াও চার কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।জাতীয় সংসদ নির্ব..
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন জামায়াতের তিন নেতা। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় কুমিল্লা-১২ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ তিন নেতা ..
বেয়ারস্টো ফেরার পর কিছুটা হলেও রানের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। তবে রুটকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়িয়েছেন মালান। ইতোমধ্যে ৯১ বলে সেঞ্চুরি তুলে ফেলেছেন মালান। রুটও তার ফিফটি পেয়েছেন ৪৪ বলে। দুজনের জুটিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড। বাংলাদেশও আছে উইকেটের অপেক্ষায়।৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২২১ রানে ব্যাট ..
পূরণ হলো পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচলের স্বপ্ন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ট্রেনে পদ্মা পার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনে তিনি ফরিদপুরের ভাঙ্গায় যান। এর আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির বক্তব্য রাখ..
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘তারা ভোট চুরি করা ছাড়া কোনোদিন ক্ষমতায় আসে নাই। যে কারণে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত ২০ দলীয় জোট ৩০০ সিটে পেয়েছিল মাত্র ২৯টি। তারপর থেকে তারা নির্বাচন বয়কট আর মানুষের জীবন নিয়ে খেলার ধ্বংসযজ্ঞে মেতে আছে।’আজ ম..
লালমনিরহাট:লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সোমবার কৈশোরকালীন স্বাস্থ্য সেবা বিষয়ে এক নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের আয়োজনে এ নলেজ ফেয়ার অনুষ্ঠানে ল..
রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয় ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সবশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।তিনি জা..
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে প্রস্তুত ফরিদপুরের ভাঙ্গা। আগামীকাল মঙ্গলবার (১০ অক্টোবর) ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে সাজিয়ে তোলা হয়েছে নতুন রূপে। এক্স..
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক ঘটনায় সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার (৯অক্টোবর) ভোর ৩টা ও ৪টার দিকে এই ঘটনা ঘটে।নিহত দুই রোহিঙ্গা হলেন, ২নং ক্যাম্পের বাসিন্দা ছানা উল্যাহ (২৭) ও ৭নং ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন (৩৬)। উখিয়া থানা পুলিশের ভা..
ইসরায়েলে কয়েক ডজন ফ্লাইট বাতিল করেছে কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারলাইন্স। ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরগামী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামী জিহাদসহ কয়েকটি সংগঠন এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। খবর সিএনএন ও এএফ..
গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।তিনি বলেন, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায় ৬.১ ডিগ্..
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় মাত্র ৪৮ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন তথ্যই জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর।এই সময় হামলায় আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।গাজা সরকারের মিডিয়া..
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ নিয়ে তিনি বলেন, কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে হতাশ হয়েছি। ভাই তো চাইলেই পারতেন, ‘এটা আমার মন্ত্রণালয়ের বিষয় নয়’ বলে এড়িয়ে..
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ গায়েবানা জানা..
বছরখানেক আগেই হার্দিক পান্ডিয়া বলেছিলেন, ভারতের তৃতীয় সারির দলের পক্ষেও বিশ্ব ক্রিকেটে ভালো কিছু করা সম্ভব। কিন্তু, অধিনায়ক হয়ে আসার পর সেই পান্ডিয়াই চেয়ে চেয়ে দেখলেন দলের বিপর্যয়। টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমত গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই দলটিই কিনা টি-টোয়েন্টি ফরম্যাটে হারিয়ে দিচ্ছে ভারতকে। রোবব..
ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে সড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। এদিকে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৬৫ লাখ ..
নির্বাচন বা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কথা বলা মানে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এমনকি কেউ যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কথা বললেও ওয়াশিংটন সেটাকে স্বাগত জানায় বলেও জানিয়েছে দেশটি।এছাড়া যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটার..
উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বরখাস্তকৃত ওই সেনা কর্মকর্তা গত প্রায় সাত মাস ধরে ওই পদে ছিলেন। একইসঙ্গে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।..
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে ধ্বংস হওয়া ঘরবাড়ির সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৮২টিতে।স্থানীয় সংবাদামধ্যগুলোর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে দেশটির এঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে, তাতে ক্ষত..
যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর ১০ যোদ্ধা নিহত হয়েছেন। লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকালে হুথিদের নৌকা লক্ষ্য করে মার্কিন সেনারা হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্রের ওই হামলায় হুথি গোষ্ঠীর তিনটি নৌকাও ডুবে গেছে। সোমবার (১ জানুয়ারি) এক প্রত..