বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে গত ১৮ জুলাই সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমানের সভাপতিত্বে গঠিত বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।রোববার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে গত ১৮ জুলাইয়ের দেওয়া আদেশে বলা হয়, অ্যাডহক কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।আদেশ জারির তারিখ থেকেই গঠিত এই নতুন অ্যাডহক কমিটি কার্যকর হবে বলে সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে।কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইশতিয়াক আহমেদ বাবলু, ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, মোহাম্মদ ফরিদ আলম, ইমরান চৌধুরী এবং মুহাম্মদ কামরুল হাসান। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন সাকিফ শামীম।যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শারমিন আক্তার রত্না ও ডি এম রফিকুল ইসলাম রাজিব। কোষাধ্যক্ষ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহফুজুল ইসলাম জানুকে। এছাড়া দেশের বিভিন্ন রাইফেল ক্লাবের কর্মকর্তা, সাবেক আন্তর্জাতিক পদকজয়ী শ্যুটার, ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।১৮ জুলাইয়ের এ কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন আগের কমিটির যুগ্ম সম্পাদ। পরে হাইকোর্ট নতুন কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।