বাঙালির বাংলাদেশ

পর্দায় শাপলার বীভৎসতা, কাঠগড়ায় অট্টহাসি

২২ মিনিট ৪৭ সেকেন্ডের একটি প্রামাণ্যচিত্র। টিভির পর্দায় একের পর এক উঠে আসছিল ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ভয়াবহ দৃশ্য। মুহুর্মুহু গুলির শব্দে রাতের আঁধারে প্রাণভয়ে ছোটাছুটি আর আর্তনাদ। এজলাসে বসে এমন নৃশংসতার চিত্র দেখছিলেন বিচারকরা। পিনপতন নীরবতা নেমে আসে পুরো এজলাসজুড়ে। আইনজীবীরাও ছিলেন অনেকটা নির্বাক। তবে ব্যতিক্রম ছিল কাঁচঘেরা কাঠগড়া। সেখানে বসা কয়েকজন আসামির মুখে ছিল হাসি। এমনকি হত্যাযজ্ঞের ভয়াবহ দৃশ্য পর্দায় ভেসে উঠলেও উচ্চ শব্দে হাসছিলেন দুই আসামি।

গত ১২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অঙ্গনের চিত্র ছিল অন্য দিনের চেয়ে কিছুটা ভিন্ন। নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা। সকাল ১০টার আগেই বিভিন্ন কারাগার থেকে একে একে আসামিদের প্রিজনভ্যানে করে আনা হয়, যাদের মধ্যে ছিলেন একসময়ের প্রভাবশালী মন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সবার চোখ ছিল একজনের অপেক্ষায়। এদিন নির্ধারিত সময়ে শুরু হয় ট্রাইব্যুনাল-২-এর বিচারকাজ। দুটি মামলার কার্যক্রম শেষে দুপুরের পর আসে শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানির পালা।

ঠিক বেলা দেড়টায় ট্রাইব্যুনাল চত্বরে প্রবেশ করে একটি নীল রঙের প্রিজনভ্যান। ওই গাড়িতে ছিলেন মামলার অন্যতম আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। ভ্যান থেকে নামানো, হাজতখানায় নেওয়া এবং এজলাসে তোলা পর্যন্ত সবার নজর ছিল তার দিকেই। প্রিজনভ্যান থেকে নামানোর সময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানিয়ে জিয়াউল বলে ওঠেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’ এ নিয়ে কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। কয়েক মিনিট পর হাতকড়া ছাড়াই তাকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

দুপুর ১টা ৩৫ মিনিটে হুইলচেয়ারে করে এজলাসে তোলা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এরপর অন্য আসামিদেরও নেওয়া হয়। জিয়াউল আহসানকে এজলাসে তোলা হয় ১টা ৫৮ মিনিটে।  তখন প্রায় ২০ জন পুলিশ সদস্য তাকে ঘিরে রেখেছিলেন। এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’ তাকে এজলাসে নেওয়ার স্থিরচিত্র তোলেন এই প্রতিবেদক, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলার আসামির এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

এজলাসের ভেতরেও বেশ সাবলীল ছিলেন জিয়াউল আহসান। কাঁচঘেরা কাঠগড়ায় সারির বাঁয়ে বসেছিলেন শাহরিয়ার কবির। তার পাশে পর্যায়ক্রমে বসেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। তাদের পাশে ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সবশেষে বসানো হয় জিয়াউলকে। তাদের ঘিরে রাখেন পুলিশ সদস্যরা।

শাপলা চত্বরের মামলাটি ছিল ট্রাইব্যুনালের কার্যতালিকার তিন নম্বরে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য আদালতকক্ষে আসেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা। উপস্থিত হন আসামিপক্ষের আইনজীবীরাও। বিরতি শেষে দুপুর ১টা ৫৫ মিনিটে এজলাসে ওঠেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানির শুরুতেই বাঁধে বিপত্তি। আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও শিফাত মাহমুদ ট্রাইব্যুনালকে জানান, আনুষ্ঠানিক অভিযোগের (ফরমাল চার্জ) কিছু নথি ও তিনটি বই তারা পাননি। এসব নথি না পেলে প্রস্তুতিতে সমস্যা হবে জানিয়ে অভিযোগ গঠনের শুনানি না করার আর্জি জানান তারা। জবাবে রাষ্ট্রপক্ষ জানায়, পুরো বই না দিলেও যেসব পৃষ্ঠা থেকে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হবে, সেসবের ফটোকপি দেওয়া হয়েছে। এ সময় আসামিদের কয়েকজনও অভিযোগের সব নথি না পাওয়ার কথা জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ বাদানুবাদ চলে। তখনই উচ্চকণ্ঠে ইনু বলে ওঠেন, ‘আমরা শুনতে পাচ্ছি না। আমাদের শোনার অধিকার আছে। মাননীয় আদালত, আমরা যেন শুনতে পাই, সে ব্যবস্থা করুন।’ কিছুক্ষণ পর ট্রাইব্যুনাল শুনানি শুরু করার সিদ্ধান্ত দেন।

বিচারকদের সামনে দাঁড়িয়ে মামলার প্রেক্ষাপট তুলে ধরে শাপলা চত্বর হত্যাযজ্ঞের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের অনুমতি চান চিফ প্রসিকিউটর। ২২ মিনিট ৪৭ সেকেন্ডের সেই ভিডিওর শুরুতেই সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একটি বক্তব্য দেখানো হয়। সেখানে তিনি বলেছিলেন, ‘গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যেয়ে ডাক দিছে উঠে দৌড় মারছে। লাশ দৌড় মারল। মে মাসের ৫ তারিখ রাত্রে অর্থাৎ ৬ তারিখে, সেদিন কোনো গোলাগুলি বা সেরকম ঘটনাই ঘটেনি।’ এরপরই ভিডিওতে ভেসে আসে গুলির শব্দ। রাতের আঁধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলি ছুড়তে এবং সাদা পাঞ্জাবি ও টুপি পরা ছোট-বড় মানুষদের প্রাণভয়ে ছোটাছুটি করতে দেখা যায়। কিছুক্ষণ পরই পর্দায় ভেসে ওঠে হাসপাতাল ও বায়তুল মোকাররম মসজিদে পড়ে থাকা সারি সারি লাশের দৃশ্য। এ পর্যায়ে ভিডিওটি থামানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রামাণ্যচিত্র চলাকালীন পুরো আদালতকক্ষ নীরব থাকলেও কাঠগড়ায় বসে কিছুটা উচ্চস্বরে হাসছিলেন জিয়াউল আহসান ও হাসানুল হক ইনু, যার শব্দ আদালতকক্ষেও শোনা যাচ্ছিল। হত্যাযজ্ঞের দৃশ্য চলার সময় কাঠগড়া থেকে ‘কে কাকে গুলি করেছে, সব বানানো’—এমন মন্তব্যও শোনা যায়। প্রামাণ্যচিত্রটি নিয়ে পাশে বসা আবদুর রাজ্জাকের সঙ্গে শহীদুল হককে কথা বলতে এবং ‘ইউটিউবে সার্চ দিলেই ভিডিও পাওয়া যাবে’ বলতে শোনা যায়। অন্য আসামিদের মুখেও ছিল মুচকি হাসি।

ভিডিও দেখে নিজেরা আবেগাপ্লুত হয়ে পড়েছেন উল্লেখ করে চিফ প্রসিকিউটর আসামিদের নাম-পরিচয় ও নিহত ৫২ জনের পরিচয় উপস্থাপন করেন এবং দুটি অভিযোগ পড়ে শোনান। প্রথম অভিযোগে ৫ মে শাপলা চত্বরে আবু বকর সিদ্দিকসহ ৩২ জনকে হত্যা এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাদেক মিয়াসহ ২০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়। এসব ঘটনা গণহত্যা, হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, রাজনৈতিক ও ধর্মীয় লক্ষ্যভিত্তিক নিপীড়ন এবং মানবতাবিরোধী অপরাধের শামিল বলে উল্লেখ করেছে রাষ্ট্রপক্ষ।

অভিযোগে বলা হয়, ৫ মে রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ বানচালের সিদ্ধান্ত নিতে গণভবনে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেকোনো উপায়ে রাতের মধ্যেই সমাবেশে থাকা নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যে রাত ১০টার দিকে পুলিশ কন্ট্রোল রুমে তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকারের সভাপতিত্বে পুলিশ, র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বৈঠক বসে।

বৈঠকে শাপলা চত্বর ও আশপাশে সশস্ত্র অভিযান চালানোর সিদ্ধান্ত হয় এবং নিজ নিজ বাহিনীর আলাদা কোডনাম দেওয়া হয়—পুলিশের ‘অপারেশন সিকিউরড শাপলা’, র‍্যাবের ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ ও বিজিবির ‘অপারেশন ক্যাপচার শাপলা’। তবে পুরো অভিযানটি ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ নামেই বেশি পরিচিতি পায়। মধ্যরাতের পর সাঁজোয়া যান, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে জড়ো হন বিভিন্ন বাহিনীর সদস্যরা।

অভিযোগ অনুযায়ী, রাত পৌনে ২টার দিকে দুই দিক থেকে মতিঝিলের দিকে এগোতে থাকেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আড়াইটার দিকে এলাকার সড়কবাতি বন্ধ করে চারদিক অন্ধকার করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ শুরু হয়। এরপর হেফাজতের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে তারা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করেন। কিন্তু বিভিন্ন প্রবেশমুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় কেউ ঢাকা ছাড়তে পারেননি। অভিযানের পর নিহত-আহতদের অনেককে সরিয়ে নেওয়া হয় এবং ভোরের আলো ফোটার আগেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের গাড়ি দিয়ে পানি ঢেলে ঘটনাস্থল পরিষ্কার করা হয় বলে আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা-ও তুলে ধরেন আমিনুল ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে সমাবেশ উচ্ছেদের পরিকল্পনা ও নির্দেশ দেওয়া এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বিরুদ্ধে পরিকল্পনায় অংশ নেওয়া ও বাহিনীকে নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে হেফাজতের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং দিগন্ত টিভি ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধে লিখিত নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া সৈয়দ আশরাফুল ইসলামসহ জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে পরিকল্পনায় যুক্ত থাকা এবং পুলিশ, র‍্যাব ও বিজিবির তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যৌথ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া ও অভিযান বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ৬ মে সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশে গুলি করে ২৫ বছর বয়সী ছাদেক মিয়াসহ ২০ জনকে হত্যা করা হয়। একই ঘটনায় আবু ইউসুফসহ আরও অনেককে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর জখম করার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।

কারাগারে থাকা ১১ জনসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে জানিয়ে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর। এরপর নিরাপত্তা বা অন্য কোনো সমস্যা থাকলে আসামিদের ভার্চুয়ালি শুনানিতে হাজির করার সুযোগ চেয়ে রাষ্ট্রপক্ষ একটি আবেদন দাখিল করে, যেখানে উদাহরণ হিসেবে জিয়াউল আহসানের বিষয়টি তুলে ধরা হয়।

জিয়াউল আহসান সশরীরে নাকি ভার্চুয়ালি অংশ নেবেন—এ নিয়ে প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি বক্তব্য চলে। জিয়াউলের আইনজীবী ও বোন নাজনীন নাহার ট্রাইব্যুনালকে জানান, আগে অন্য আসামিদের সঙ্গে প্রিজনভ্যানে আনা হলেও গত ১৬ সেপ্টেম্বর থেকে জিয়াউলকে একা আনা হচ্ছে, যা নিয়ে তিনি শঙ্কিত। পরে তাদের আবেদনের বদলে প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল-১ তার ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করেন। নিরাপত্তার স্বার্থে তাকে একা না এনে অন্য আসামিদের সঙ্গে আদালতে আনার আবেদন জানান এই আইনজীবী।

এ সময় চিফ প্রসিকিউটর জানান, অন্য আসামিরা জিয়াউলের সঙ্গে আসতে আপত্তি জানিয়েছেন। এ কথা শুনে কাঠগড়ায় থাকা আসামিরা বলে ওঠেন, ‘কে বলেছে, কে বলেছে?’ তখন প্রসিকিউশন থেকে বলা হয়, আসামিদের কীভাবে আনা হবে তা কারা কর্তৃপক্ষের বিষয়। এর মধ্যেই অনুমতি না নিয়ে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন জিয়াউল আহসান। তিনি বলেন, আসামিদের আনা-নেওয়ার বিষয়টি পুলিশের দায়িত্ব এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে।

এ সময় ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আপনিই জিয়াউল আহসান। আপনার কথা তো শুনেছি।’ এরপর তাকে ডায়াসে ডেকে নিয়ে চেয়ারম্যান সতর্ক করে বলেন, ‘অনুমতি ছাড়া আদালতে আপনি কথা বলতে পারেন না। নিজে থেকে কিছু বলবেন না, আমরা যা জিজ্ঞেস করব শুধু সেটার উত্তর দেবেন।’ পরে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ জানতে চাইলে জিয়াউল বলেন, ‘আমাকে যদি আলাদাভাবে ট্রাইব্যুনালে আনা হয় এবং পথে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সরকার আমার ওপরই দোষ চাপাবে। অনেক সময় আসামি পালিয়ে যায়। তাই আমি শঙ্কিত।’

জিয়াউল আরও জানান, ট্রাইব্যুনাল-১-এ চলমান আরেকটি মামলায় অন্য আসামিদের সঙ্গে তাকে ৫৪ বার আদালতে আনা হলেও কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে একা আনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তার বোন নাজনীন নাহার আশঙ্কা প্রকাশ করেন, প্রিজনভ্যানে একা আনা-নেওয়ার সময় বোমা হামলায় তার ভাইয়ের প্রাণহানি ঘটতে পারে।

তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান জিয়াউলের উদ্দেশে বলেন, ‘আপনার কথা কাগজপত্রে যতটুকু দেখেছি, তাতে তো মনে হয় আপনি মরণকে ভয় করেন না। তাহলে কেন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত?’ জবাবে জিয়াউল জানান, তিনি মরণকে ভয় পান না। এরপর ট্রাইব্যুনাল তাকে আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ দেন। জিয়াউল জানান, ভার্চুয়াল বা সশরীরে—কোনো হাজিরাতেই তার আপত্তি নেই, তবে সশরীরে আনলে যেন অন্য আসামিদের সঙ্গে আনা হয়। প্রসিকিউশন থেকে জিয়াউলের সঙ্গে থাকলে অন্যরা নিরাপত্তাহীনতায় ভোগেন বলে দাবি করা হলে কাঠগড়ায় থাকা বাকি ১০ আসামি ট্রাইব্যুনালকে জানান, জিয়াউল তাদের সঙ্গে এলে কোনো আপত্তি নেই। একপর্যায়ে ট্রাইব্যুনাল জানান, একজন আসামিকে আদালতে আনার ক্ষেত্রে যে স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, জিয়াউল আহসানের ক্ষেত্রেও তা-ই অনুসরণ করা হবে।

এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে নিজ নিজ মক্কেলের সঙ্গে কথা বলার জন্য আইনজীবীদের ১৫ মিনিট সময় দেন ট্রাইব্যুনাল। এ সময় গণমাধ্যমকর্মী ও প্রসিকিউশনের আইনজীবীরা আদালতকক্ষ থেকে বেরিয়ে যান। বিকেল সাড়ে চারটার দিকে দিনের কার্যক্রম শেষ হয় এবং আসামিপক্ষের শুনানির পরবর্তী তারিখ ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়। এদিন কারাগারে ফিরিয়ে নেওয়ার সময় হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরিয়ে জিয়াউলকে প্রিজনভ্যানে তোলেন পুলিশ সদস্যরা।

এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকালে কারাগার থেকে আদালতে আসতে অস্বীকৃতি জানানোয় এবং হাতকড়া পরতে আপত্তি জানিয়ে পুলিশ ও কারা কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করায় শাপলা চত্বরের মামলার শুনানি শুরু হতে দেরি হয়েছে।

অন্য আসামিদের সঙ্গে আদালতে আসার দাবির বিষয়ে তিনি বলেন, ‘জিয়াউল আহসান একেক সময় একেক ধরনের আচরণ করছেন। অন্য আসামিদের সঙ্গে আসার দাবির পেছনে কোনো কুমতলব থাকতে পারে, যাতে অন্যদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি সব সময় উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং ট্রাইব্যুনালে এলে চেঁচিয়ে কথা বলেন। তাই কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে তাকে আদালতে আনার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে সশরীরে হাজির হতে না চাইলে ভার্চুয়াল শুনানির বিষয়টিও বিবেচনায় থাকবে।’

জিয়াউল আহসানের এমন আচরণ ভবিষ্যতে আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, তার উচ্ছৃঙ্খল আচরণ মোকাবিলা করেই আমরা বিচারকাজ চালিয়ে যাচ্ছি।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পর্দায় শাপলার বীভৎসতা, কাঠগড়ায় অট্টহাসি
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পর্দায় শাপলার বীভৎসতা, কাঠগড়ায় অট্টহাসি

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত