'দেখি, টিকিট দেখান...', হঠাৎ বাসে চেপেই কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়! যাত্রীদের চমকে দিয়ে যা ঘটালেন, হাসি ফুটল লক্ষ লক্ষ মহিলার
মুখ তুলে কন্ডাক্টরের দিকে তাকাতেই চমকে ওঠেন যাত্রীরা। বাসে উঠে হঠাৎ টিকিট দেখতে চাইছিলেন খোদ মুখ্যমন্ত্রী! যা দেখেই চোখ কপালে সকলের। যদিও তারপরেই ঘটে আসল ঘটনা। বাসের মহিলাদের হাতে ফ্রি-তে ভ্রমণের বাসের টিকিট তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। যে ঘটনাটি ঘিরে সমাজমাধ্যমেও জোর চর্চা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে গতকাল, ২ অক্টোবর, গান্ধী জয়ন্তী উপলক্ষে 'ভেট্টি পায়ানাম' প্রকল্পের সম্প্রসারিত সংস্করণ চালু করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। এই প্রকল্পের উদ্বোধনেই চেন্নাইয়ের এক সরকারি বাসে কন্ডাক্টরের ভূমিকায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। রীতিমতো যাত্রীদের টিকিট দেখতে চান। এমনকী নিজেও বাসের টিকিট যাত্রীদের হাতে তুলে দেন।
বিগত সরকারের আমলে তামিলনাডুতে মহিলারা মেট্রোপলিটন ও শহরাঞ্চলে সরকারি বাসে এবং পাহাড়ি পথে ৪০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের সাধারণ বাসে ফ্রি-তে যাতায়াত করতে পারতেন। কোনও বাসের ভাড়া দিতে হত না তাঁদের। মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় মহিলাদের আরও সুবিধা বাড়িয়ে দিয়েছেন।
'ভেট্টি পায়ানাম' প্রকল্পের অধীনে বর্তমানে তামিলনাড়ুর মেট্রোপলিটন, শহরাঞ্চলের মধ্যে এক্সপ্রেস, লিমিটেড স্টপ সার্ভিস এবং ডিলাক্স বাসেও মহিলারা বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাচ্ছেন। শহরাঞ্চল থেকে ৪০ কিলোমিটারের বেশি দূরত্বের রুটে চলাচলকারী সাধারণ বাস এবং পাহাড়ি পথে সাধারণ বাসেও বিনামূল্যে যাতায়াত করার সুযোগ থাকবে।
গতকাল তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের সাতটি পরিবহণ সংস্থার মোট ১২ হাজার ৬৯২টি বাসকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে। প্রতিদিন ৮৪.৩ লক্ষ মহিলা এই প্রকল্পের অধীনে বিশেষ সুবিধা পাবেন।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

মতামত