বাঙালির বাংলাদেশ

পাঠ্যবই ছাপাতে দুর্নীতির অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর দরপত্রে অনিয়ম ও প্রাক্কলিত দর ফাঁসের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ।

দুদক জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই মুদ্রণের দরপত্রে এনসিটিবির নির্ধারিত প্রাক্কলিত দর আগেই কিছু অসাধু ঠিকাদারের কাছে ফাঁস করে দেওয়া হয়। পরে যোগসাজশ ও গোপন সমঝোতার মাধ্যমে প্রাক্কলিত দর বাড়িয়ে দিয়ে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও ক্ষতিসাধনের চেষ্টা করা হচ্ছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিমের সদস্যরা দরপত্র সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র, নথি ও রেকর্ডপত্র খতিয়ে দেখেন।

এনফোর্সমেন্ট অভিযানে সংগৃহীত নথিপত্র ও প্রাথমিক তথ্য-উপাত্ত বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনার ভিত্তিতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে পরে কমিশন থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় দুদক।

একইদিনে পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারিতে অতিরিক্ত অর্থ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেছে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পাঠ্যবই ছাপাতে দুর্নীতির অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পাঠ্যবই ছাপাতে দুর্নীতির অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর দরপত্রে অনিয়ম ও প্রাক্কলিত দর ফাঁসের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ।

দুদক জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই মুদ্রণের দরপত্রে এনসিটিবির নির্ধারিত প্রাক্কলিত দর আগেই কিছু অসাধু ঠিকাদারের কাছে ফাঁস করে দেওয়া হয়। পরে যোগসাজশ ও গোপন সমঝোতার মাধ্যমে প্রাক্কলিত দর বাড়িয়ে দিয়ে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও ক্ষতিসাধনের চেষ্টা করা হচ্ছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিমের সদস্যরা দরপত্র সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র, নথি ও রেকর্ডপত্র খতিয়ে দেখেন।

এনফোর্সমেন্ট অভিযানে সংগৃহীত নথিপত্র ও প্রাথমিক তথ্য-উপাত্ত বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনার ভিত্তিতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে পরে কমিশন থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় দুদক।

একইদিনে পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারিতে অতিরিক্ত অর্থ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেছে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত