বাঙালির বাংলাদেশ
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিয়ারগলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহণের একটি বাসে বাড়ি ফিরছিলেন ওই গ্রামের কয়েকজন। রংপুরের পাগলাপীর এলাকায় পৌঁছালে বাসের কন্ডাক্টর ও হেলপারের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারাগঞ্জ এলাকায় এলে কন্ডাক্টর ও হেলপার মিলে যাত্রী মুকুল, শাকিল ও আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। গুরুতর আহত হন আতিকুল ইসলাম।

এ সময় স্থানীয়রা মোবাইল ফোনে খিয়ারজুম্মা বাজার এলাকায় খবর দিয়ে বাসটি আটক করতে বলেন। পরে বাজার এলাকার লোকজন বাসটি আটক করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মুকুল ও শাকিলকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা সেখানে এসে উত্তেজিত হয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বজনদের অবরোধ চলছিল।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান দুই যাত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘাতক বাসটি আটকের কথাও জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিয়ারগলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহণের একটি বাসে বাড়ি ফিরছিলেন ওই গ্রামের কয়েকজন। রংপুরের পাগলাপীর এলাকায় পৌঁছালে বাসের কন্ডাক্টর ও হেলপারের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারাগঞ্জ এলাকায় এলে কন্ডাক্টর ও হেলপার মিলে যাত্রী মুকুল, শাকিল ও আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। গুরুতর আহত হন আতিকুল ইসলাম।

এ সময় স্থানীয়রা মোবাইল ফোনে খিয়ারজুম্মা বাজার এলাকায় খবর দিয়ে বাসটি আটক করতে বলেন। পরে বাজার এলাকার লোকজন বাসটি আটক করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মুকুল ও শাকিলকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা সেখানে এসে উত্তেজিত হয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বজনদের অবরোধ চলছিল।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান দুই যাত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘাতক বাসটি আটকের কথাও জানিয়েছেন।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত