বাঙালির বাংলাদেশ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে দেশটির জন্য নির্ধারিত অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি বা টালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা secretary@probashi.gov.bd-তে অভিযোগ পাঠাতে বলা হয়েছে। মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে দেশটির জন্য নির্ধারিত অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি বা টালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা secretary@probashi.gov.bd-তে অভিযোগ পাঠাতে বলা হয়েছে। মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত