বাঙালির বাংলাদেশ

‘আমার বাংলোতে চলে আসবা’—যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির কলরেকর্ড ভাইরাল

‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক-বুঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’— যুবলীগ মহিলা লীগের সাবেক এক নেত্রীর সঙ্গে ফেনীর দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানের এমন কথোপকথনের একটি অডিও কলরেকর্ড ভাইরাল হয়েছে।

শুধু বাসায় আসতে বলেই থেমে থাকেননি, কোন পথে আসতে হবে, কোথায় গাড়ি বদলাতে হবে, ভাড়া কত দিতে হবে, তাও বুঝিয়ে দিয়েছেন। এমনকি ওই নারী বাসায় পৌঁছালে গাড়িভাড়াও দিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসির সঙ্গে ওই নারীর এমন কথোপকথনের দুটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ফোনালাপের অপর প্রান্তে থাকা নারী দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনি। দুটি রেকর্ডের একটিতে ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটিতে ৬ মিনিট ২০ সেকেন্ড কথা বলতে শোনা যায় তাদের। প্রথম ফোনালাপে ওসি ওই নারীকে নিজের বাসায় আসার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায়। দ্বিতীয় ফোনালাপে তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন, মামলা, তুহিন ও পারভেজ নামের ব্যক্তিদের নিয়ে কথা হয়। ওই নারী তার পরিবারের সদস্যদের অসুস্থতা ও বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।

প্রথম ফোনালাপের শুরুতে ওসি ওই নারীকে বাইরে বের হওয়ার কথা বলেন। এরপর কোথা থেকে কীভাবে তার বাসায় যেতে হবে, তা বুঝিয়ে দেন। ওসি বলেন, ‘তোমার বাসার সামনে থেকে, ওই যে থানার কথা বলবা, একটু ফাঁকা জায়গা থেকে একটা সিএনজিতে উঠবা।’

এরপর ওসি তাকে থানার দিকে যেতে বলেন। রাস্তা বোঝাতে গিয়ে বলেন, ‘মসজিদ দেখছো না হাতের বাম পাশে, এই মসজিদের দিকে একটা রাস্তা ঢুকছে। এই সোজা রাস্তার মাথায় আসলে আবার আমারে কল দিবা। একবারে সোজা আমার বাসা।’

যাতায়াতের ভাড়া নিয়েও কথা হয় দুজনের। ওসি বলেন, ‘বাজার থেকে আসলে সিএনজিতে আইবা। ১০০ টাকা দিলে হয়। যদি বলে ২০০ টাকা দিবা।’ এসময় ওই নারী ওসির বাসায় থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এবং ভিডিও কল না দেওয়ার প্রসঙ্গ আনেন। জবাবে ওসি বলেন, ‘তোমার লোকেশন তো দেখতেছি রামানন্দপুর।’

ওই নারী রামানন্দপুরে থাকার কথা অস্বীকার করে বলেন, ‘আল্লাহর কসম, একবারে আমার মরা মার কসম, আঙ্কেল আপনি আমাকে বিশ্বাসই করলেন না’। ওসি তখন বলেন, ‘আই বুঝি তোঁয়ার আঙ্কেল? তোমার মোবাইলে তো আমি এমনি লোকেশন দেখলাম। লোকেশন দেখতেছি যে ছয় নম্বর ওয়ার্ড রামানন্দপুর।’ ওই নারী আবারও বলেন, ‘বিশ্বাস করেন, আমি রামানন্দপুর নাই।’

একপর্যায়ে ওসি ওই নারীকে আশ্বস্ত করে বলেন, ‘তো তোমারে বিশ্বাস না করার মতো এখনো কিছু কইছি নাকি?’ এরপর তার যাতায়াতের ব্যবস্থা করার কথা বলেন। ওসি বলেন, ‘তুমি যেটা বেস্ট জানো ওইটা একটা রিজার্ভ করো।’ পরে বলেন, ‘সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক-বুঝো নাই? তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা।’

এসময় ওই নারী ওসিকে বারবার ফোন না দিতে বলেন। ওই নারী বলেন, ‘আচ্ছা ঠিক আছে। এখন আর বারবার ফোন দিয়েন না। তাহলে আপু জিজ্ঞেস করবে কে ফোন দেয়, কেন ফোন দেয়।’ পরে তিনি জানান, চৌদ্দগ্রাম থেকে অটোরিকশায় চৌদ্দগ্রাম বাজারে যাবেন। সেখান থেকে মিয়াবাজার হয়ে অন্য গাড়িতে আসবেন। তখন ওসি বলেন, ‘আমি ওই যে গুগল ম্যাপে দেখি, মিয়াবাজার থেকে কতক্ষণ লাগে। তুমি মিয়াবাজার থেকে যেভাবে আসতে ডাইরেক্ট তাড়াতাড়ি আসা যায়।’ এরপর বলেন, ‘তুমি এখানে আসলে আমি পেমেন্ট করে দিবো, অসুবিধা নাই।’

ফোনালাপের শেষ দিকে ওসি ওই নারীকে রওনা হওয়ার পর জানাতে বলেন। ওই নারীও মেসেজ দেওয়ার কথা জানান। কথোপকথনে ওসিকে ওই নারীর আসার সময় জানতে চেয়ে তার জন্য অপেক্ষা করার কথাও বলতে শোনা যায়।

দ্বিতীয় ফোনালাপের শুরুতে ওসি বলেন, ‘আমি এর জন্য ক্ষমা প্রার্থী।’ এরপর ওই নারী তুহিন নামের এক ব্যক্তির প্রসঙ্গ তুলে বলেন, ‘তুহিন টাকা চায়, আমার বোনকে হুমকি-ধমকি দিচ্ছে।’ তিনি দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য তিনি সেদিন থানায় দুই লাখ টাকা দিয়েছেন। এখন তুহিনের কারণে তার পরিবার আবার সমস্যায় পড়েছে।

ওই নারী আরও বলেন, ‘তুহিন ফোনে গালিগালাজ করলো, পারভেজ একটা ক্রিমিনাল। একটা ক্রিমিনাল হয়েও পারভেজ কি করে আপনাদের কাছে ফোন করে?’ এ সময় ওসি বলেন, ‘না, আমার কাছে ফোন করে নাই।’ এরপর ওই নারী দাগনভূঞা থানায় বারবার যাওয়া, জিডি ও অভিযোগ করার কথা উল্লেখ করে বলেন, ‘আমি দাগনভূঞা একবার না, বারবার গেছি। জিডি করছি, অভিযোগ করছি, আমার ফোন নিয়ে গেছে। কোনোদিন এই পারভেজ অ্যারেস্ট হয় নাই।’

পরে ওসি ওই নারীর সঙ্গে আবারও দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তোমারে খালি একটু কথা বলি। দুনিয়া এখন দুনিয়া নাই, বুঝছো নি? তুমি আসলে এই কথাটা কইয়া লইতাম।’ তিনি আরও বলেন, ‘তুমি যদি মনে করো যে এখানে কোনো রাজনৈতিক স্বার্থ, টাকা-পয়সা—সবকিছুর বাইরে যদি চিন্তা করতে পারবা, তাহলে এরপর থেকে আমার সাথে যোগাযোগ রাখবা।’ এরপর ওসি বলেন, ‘নাইলে তোমার জন্য যতটুকু ক্ষতি, আমার জন্য এর থেকে বেশি ক্ষতি।’

এ সময় ওই নারী তার বিরুদ্ধে মামলা, টাকা হারানো এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ তুলে বলেন, ‘আমি আপনারে একটা কথা বলি, আমি মামলায় মামলা খাইলাম, আমার দুই লাখ টাকা গেল। এদিক দিয়ে তুহিন ঝামেলা করে থানার মধ্যে আমার বোনরে মারতে গেলো।’ তিনি পারভেজকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে বলেন, ‘পারলে পারভেজকে অ্যারেস্ট করে দেখান। ফটিক মিয়ারে ধরলেই তো পারভেজ চলে আসে।’

ওই নারী তার সন্তানদের অসুস্থতার কথাও ওসিকে জানান। তিনি বলেন, ‘আমার এতটুকু একটা ছেলে, তার জীবনটাও আপনারা শেষ করে দিছেন। আপনারা শেষ করছেন আমারে মামলা দিয়া হয়রানি কইরা। আমার মেয়ে বর্তমানে হাসপাতালে। আমার মেয়ের মামস, জ্বর-কাশি। মেয়ের অবস্থা অতটা ভালো না বুঝছেন নি?’ জবাবে ওসি বলেন, ‘এখন সব দোষ আমার উপর ঝাড়তেছো না?’ ওই নারী বলেন, ‘না না, আপনার উপর আমি কেন ঝাড়মু? আমার ওই সাহস নাই আপনার উপর ঝাড়ার।’

এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর তাদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি বলেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি আমার শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার কথা বলেছেন। আমার সঙ্গে হওয়া এসব অন্যায়ের বিচার চাই।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, কল রেকর্ডের কথোপকথন আমারই। তবে আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বনের জন্য এসব কথাবার্তা হয়েছে। মূলত পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছে। এছাড়া আমার বিরুদ্ধে করা টাকা লেনদেনসহ অন্যান্য অভিযোগগুলো সত্য নয়।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে কল রেকর্ডগুলো আমাদের নজরে এসেছে। পরবর্তীকালে সেগুলো ফ্যাক্টচেকিংয়ের জন্য পাঠানো হয়েছে। এ ধরনের কাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত আগস্টে দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলা নিতে অস্বীকার করার অভিযোগে আদালত ওই নির্দেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। আদালতের ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। কিন্তু পরবর্তী ওসিকে তার স্বপদেই বহাল রাখা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

‘আমার বাংলোতে চলে আসবা’—যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির কলরেকর্ড ভাইরাল
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‘আমার বাংলোতে চলে আসবা’—যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির কলরেকর্ড ভাইরাল

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত