বাঙালির বাংলাদেশ
প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার

কুষ্টিয়ার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান, নাশকতা, মানবপাচার ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭ ব্যাটালিয়ন।

ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৪৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে জনবল ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। সীমান্তে সার্চলাইট ও এলইডি লাইট স্থাপন করে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। পাশাপাশি নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চলছে। আকাশপথে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, শুধু নিরাপত্তা তৎপরতাই নয়, সীমান্তে অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করা হচ্ছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় স্থানীয়দের নিয়ে রাতে পাহারা বসানো হয়েছে এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি জনসচেতনতামূলক সভা আয়োজন করে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বলেন, অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। এ নীতি বাস্তবায়নে সীমান্ত আলোকিত করতে পর্যাপ্ত এলইডি লাইট ও রাতে দূরে দেখার জন্য সার্চলাইট ব্যবহার করছি। ড্রোন দিয়েও নজরদারি করছি।

তিনি আরও বলেন, আগের চেয়ে আমাদের সদস্য সংখ্যা অনেক গুণ বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করায় সন্ধ্যার পর থেকে সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তায় তারাও আমাদের সঙ্গে পাহারায় নিয়োজিত আছেন। এ ছাড়া গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সামনে আমাদের প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়বে। নিরাপত্তা বাড়াতে আমরা চেকপোস্ট বসিয়েছি, যেখানে নিয়মিত তল্লাশি করা হয়। কুষ্টিয়া জেলায় যেকোনো ধরনের নাশকতা এড়াতে ব্যাটালিয়ন সদরেও রিজার্ভ প্লাটুন রাখা হয়েছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শহরের অভ্যন্তরে বিভিন্ন এলাকায়ও চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালাচ্ছি।

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও অপরাধমূলক অপতৎপরতা প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কুষ্টিয়ায় সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত