কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী তাদের শৃঙ্খলা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে অত্যন্ত বিশ্বাস করে। সেনাবাহিনী মানুষের আস্থার একটি জায়গা।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সোসাইটি পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে ২৬তম সৈনিক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জালাল উদ্দিন বলেন, জীবনটা হতে হবে সুশৃঙ্খল। জাতি হিসেবে আমাদের নানা ধরনের সমস্যা থাকলেও বাংলাদেশ সেনাবাহিনী তাদের শৃঙ্খলা ও নিষ্ঠার কারণে মানুষের আস্থা অর্জন করেছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দেশ হিসেবে আমরা ছোট হলেও ছোট একটি জাতিও যে বৃহৎ শক্তির সঙ্গে টিকে থাকতে পারে, তার প্রমাণ বাংলাদেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষকে মাত্র দুই থেকে তিন মাসের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে নামানো হয়েছিল। তাদের সাহস, বীরত্ব ও আত্মত্যাগের মাধ্যমে আমরা তৎকালীন শক্তিশালী পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করেছি।
তিনি আরও বলেন, পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি কর্মকর্তাদের উচ্চপদে যাওয়ার ক্ষেত্রে বৈষম্য ছিল। বাঙালি কর্মকর্তাদের মধ্যে খুব কমসংখ্যকই উচ্চপদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। কর্নেল এম এ জি ওসমানী ছিলেন তাদের মধ্যে অন্যতম।
জিয়াউর রহমানের সামরিক জীবনের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, আমাদের সামরিক কর্মকর্তারা ছিলেন অত্যন্ত চৌকস। জিয়াউর রহমান ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের সময় খেমকারান সেক্টরে বীরত্ব ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন।
মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আপনারা যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা সেই গৌরবময় ইতিহাসের অংশ। আপনাদের আমরা স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই।
অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সোসাইটি পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

মতামত