বাঙালির বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ও টি–টোয়েন্টি, এই দুই ফরম্যাট ছেড়েছিলেন আগেই। এবার সাদা পোশাকের ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে মুশফিকের শেষ ম্যাচ।

শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের এক সভার পর মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। তাই বিদায়ের জন্য ওই সিরিজটিই বেছে নিয়েছেন মুশফিক।

২০০৫ সালে লর্ডসে ইংলিশদের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। প্রায় ২২ বছর পর এবার ২০২৭ সালের জানুয়ারিতে একই দলের বিপক্ষে পর্দা নামবে তার দীর্ঘ ক্যারিয়ারের।

দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের কৃতিত্ব মুশফিকের। ১০৮ টেস্ট খেলে ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এ অভিজ্ঞ ব্যাটার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন মুশফিক
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন মুশফিক

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ও টি–টোয়েন্টি, এই দুই ফরম্যাট ছেড়েছিলেন আগেই। এবার সাদা পোশাকের ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে মুশফিকের শেষ ম্যাচ।

শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের এক সভার পর মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। তাই বিদায়ের জন্য ওই সিরিজটিই বেছে নিয়েছেন মুশফিক।

২০০৫ সালে লর্ডসে ইংলিশদের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। প্রায় ২২ বছর পর এবার ২০২৭ সালের জানুয়ারিতে একই দলের বিপক্ষে পর্দা নামবে তার দীর্ঘ ক্যারিয়ারের।

দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের কৃতিত্ব মুশফিকের। ১০৮ টেস্ট খেলে ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এ অভিজ্ঞ ব্যাটার।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত