বাঙালির বাংলাদেশ
প্রকাশ : রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মশাল মিছিল নিয়ে পুলিশের সামনে আ.লীগের নেতারা, অতঃপর...

বরগুনায় পুলিশের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা পৌরশহরে এ মিছিল বের করেন তারা।

জানা গেছে, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রায় তিন শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি আলিয়া মাদ্রাসা সড়ক থেকে শুরু হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে বালিকা উচ্চবিদ্যালয় সড়কে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের মধ্যে একটি মশাল মিছিল বের করে পুলিশের মুখোমুখি হন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসন মাঠে রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মশাল মিছিল নিয়ে পুলিশের সামনে আ.লীগের নেতারা, অতঃপর...
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মশাল মিছিল নিয়ে পুলিশের সামনে আ.লীগের নেতারা, অতঃপর...

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

বরগুনায় পুলিশের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা পৌরশহরে এ মিছিল বের করেন তারা।

জানা গেছে, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রায় তিন শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি আলিয়া মাদ্রাসা সড়ক থেকে শুরু হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে বালিকা উচ্চবিদ্যালয় সড়কে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের মধ্যে একটি মশাল মিছিল বের করে পুলিশের মুখোমুখি হন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসন মাঠে রয়েছে।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত