আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যে কোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য প্রদানকালে এ তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। তিনি এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সাথে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।
পুলিশ প্রধান বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, কোন ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আইজিপি আরও বলেন, তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় রুজুকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি দায়িত্ব পালনের ক্ষেত্রে বডিওর্ণ ক্যামেরা ব্যবহারের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। তিনি মামলা তদন্ত বিশেষ করে অপমৃত্যু মামলা দায়িত্বশীলতার সাথে তদন্তের নির্দেশনা প্রদান করেন। তিনি মুলতবি গ্রেফতারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্তকরণ এবং তামিলের হার বাড়ানোর ওপর জোর দেন।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত