আজকের খবর
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর পর জনসমক্ষে এলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আমি এখন স্বাধীন দেশের এ..
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মচারীদের একটি অংশ। মূল ফটক আটকানোর পাশাপাশি সব বিভাগের গেটে গেটে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে আজও বন্ধ রয়েছে সব সেবা কার্যক্রম।মূল ফটকে তালা লাগানো..
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে তিনি জাপান পৌঁছান।এর আগে জাপানের নিক্কেই সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২৭ মে) রাত ২টা ১০ মি. রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা দেন ড. মুহাম..
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবির সদস্যদের। মঙ্গলবার (২৭ মে) সকালে এ চিত্র দেখা গেছে।আরও দেখা যায়..
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (২৭ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলস..
সচিবালয়-এনবিআরসহ দেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ।মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ের বিপরীত পাশে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে গতকাল সোমবার থেকে এই কর্মসূচি শুরু হয়। সেখানে দেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎ..
টানা তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। দীর্ঘ এই সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় হয়েছে হাজারও মানুষের প্রাণহানি। হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সামরিক ও বেসামরিক সকল অবকাঠামো।এমন অবস্থায় চীনের বিরুদ্ধে রাশিয়ার অস্ত্রশিল্পে সহায়তার অভিযোগ করেছে ইউক্রেন। চীন অবশ্য বরাব..
পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিবেচনায় নিয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এ যাত্রার সপ্তম দিনের (৬ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি হচ্ছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টায় ..
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা ৫২ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপি..
পাকিস্তান ও তুরস্ক এক যৌথ বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইস্তানবুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে এই আলোচনা হয়।সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জা..
আজ ১১ জ্যৈষ্ঠ দ্রোহ; প্রেম, মানবতার কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও দার্শনিক। সাহিত্যের সব শাখায় তার বিচরণ থাকলেও তিনি মূলত কবি হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। জাতীয় কবির জন্মজয়ন্তীতে বাণী..
শ্রীলঙ্কায় ক্রমবর্ধমান বেকারত্ব এবং খাদ্যের গভীর সংকট তৈরি হয়েছে। সারা দেশে লেগেছে হাহাকার। দেশটিতে প্রচণ্ড হারে বেড়েছে খাদ্য-পানির দাম। শ্রীলঙ্কার তামিলরা এখন ভারতে আসার চেষ্টা করছেন। ইতোমধ্যেই শ্রীলঙ্কার ১৬ জন ভারতে ঢুকেছেন। তারা শরণার্থী হিসেবে ভারতে ঢুকছেন। দেশটি থেকে ভারতে যাওয়া শরণ..
করোনাভাইরাস প্রতিরোধে প্রতি বছরই টিকা প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বলেছেন, প্রতি বছরই করোনা টিকা নেওয়া লাগবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। দেশেই টিকা উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে।শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধান..
করোনা সংক্রমণ প্রতিরোধে গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। সে হিসাবে আজ এ কর্মসূচির এক বছর পূরণ হলো। দেশের বিপুলসংখ্যক জনগণকে টিকার আওতায় আনতে বছরজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত দেশের ৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৭৩৮ মানুষকে টিকার (প্রথম ডোজ) আও..
ইউক্রেন থেকে পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায় ৪১৮ জন বাংলাদেশি আশ্রয় নিয়েছেন। এর মধ্যে পোল্যান্ডে ৪০০ জন, হাঙ্গেরিতে ১৫ জন এবং রোমানিয়ায় তিনজন আশ্রয় নিয়েছেন।রোববার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ পর্যন্ত ৪০০ বাংলাদেশি নিরাপদে ..
সৌদি আরবে আরো দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। দুজনই মঙ্গলবার (২১ জুন) মদিনায় মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশি হজযাত্রী মৃতের সংখ্যা দাঁড়াল ৬ জনে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে যাওয়া রংপুরে পীরগা..
চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পোশাক রপ্তানি বেড়েছে ৫৩ দশমিক ৫৪ শতাংশ। একই সময়ে বিশ্ব বাজার থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বেড়েছে ৩৭ দশমিক ৩৫ শতাংশ। ইউএস অফিসিয়াল সোর্স, ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এর প্রকাশিত প্রতিব..
বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক আগামী শুক্রবার (৪ মার্চ) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এবারের বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, অশুল্ক বাধা দূরীকরণ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ত..
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানী থেকে রেলপথে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তৃতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ সোমবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ৯টি কাউন্টার থেকে দুটি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি ..
চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। প্রথম তিন মাসের ধারাবাহিকতায় অক্টোবরেও রাজস্ব আদায়ে ঘাটতিতে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।অর্থবছরের চতুর্থ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৩৪৯ দশমিক ৯২ কোটি টাকা কম আদায় করেছে এনবিআর। এর ফলে অর্থবছরের প্রথম চার ..