আজকের খবর
জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামী রোববার (২৬ জুন) থেকে নতুন এ স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।স্মারক নোটের ডিজাইন ও ..
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশ ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তার কাছে ভারত সফরের জন্য নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।বৈঠ..
পদ্মার পানি বৃদ্ধিতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচলে ধীরগতির কারণে দৌলতদিয়া ঘাটে প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। আটকে থাকা এসব যানবাহনের মধ্যে রয়েছে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস েএবং পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। শুক্রবার (২৪ জুন) সক..
আগামীকাল খুলছে স্বপ্নের পদ্মা সেতুর দ্বার। দুই পাড়ে এখন সাজ সাজ রব। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে আশপাশের এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যাতায়াত যানজটমুক্ত করতে এদিন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জের ১৫টি সেতুর টোল মওকুফ করা হয়েছে। সড়ক পরিবহ..
দেশরত্ন, জননেত্রী, মাদার অব হিউম্যানিটি এবং কওমি জননীর পর এবার ‘পদ্মাকন্যা’ উপাধি পেলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বিষয়টি উঠে আসে।সভায় গণভবন থেকে ভার্চ..
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে আরও সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা ৪৫০ মিলিয়ন বা ৪৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণের এবং এই প্যাকেজের অধীনে দেশটিতে আরও অত্যাধুনিক রকেট সিস্টেমসহ অন্যান্য অস্ত্র পাঠাবে ওয়াশিংটন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুন) নতুন এই সামরিক..
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। টিকিট বিক্রির প্রথম দিন অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি বাস কাউন্টারগুলোতে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের মধ্যে ৭ জুলাইয়ের টিকিটের চাহিদা বেশি। আজ শুক্রবার (২৪ জুন) সকাল থেকে ..
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিথ্যা কথা বানানো, আর মিথ্যা কথা বলার যদি কারখানা থেকে থাকে সেটা হলো বিএনপি। তারা মিথ্যা কথা বানানো ও বলতে খুব ভালো পারে। যতটুকু মিথ্যা এটার প্রোডাকশনটা এরা ভালো দেয় এবং বলেও যায়। আমাদের কিছু লোক সেটা বিশ্বাস করে বসে থাকে। বৃহস্পতিবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাব..
রাজধানীর রামপুরায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রকে তিন মাস ধরে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত শিক্ষক রোকনুজ্জামান খানকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়ে..
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছ..
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক দায়িত্ব গ্রহণ করবেন আজ। তাকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা হয় ১১ মার্চ। এরপর থেকেই বিএসএমএমইউতে চলছিল হট্টগোল। তবে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দেখা গেছে একেবারেই অন্য চিত্র।নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণক..
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বেলা ১২ টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।এ বিষয়ে ঢাকা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, আমির ..
রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।রোববার (৬ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি বলেন, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে খিলক্ষেত..
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন।কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম..
ঢাকায় চলাচলকারী সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২৬ আগস্ট) দিনগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়।সেখানে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে য..
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান ১৩ জন।অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও তিনজনের। মূলত গাজায় ইসরায়েলের অভিযান আরও তীব্র হয়েছে এবং গাজা নগরীতে হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতি বৃদ..
রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। যৌথ বাহিনীর এই অভিযানে আরও পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি..
এবার কানাডিয়ান পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তিনি আগামী ১ আগস্ট থেকে কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন দুই দেশ একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং একটি নির্ধারিত সম..
নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দি হয়ে পড়েছে ৪১ হাজার ৮৪০টি পরিবার। জেলায় মোট ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ২ লাখ ৩ হাজার ১০০ মানুষ। বিধ্বস্ত হয়েছে ৪০ ঘরবাড়ি। আশ্রিত গবাদি পশুর সংখ্যা হলো ২৪০টি। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে নিশ্চিত করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক ..
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। পরে এই পদে তিনি সামাজিকবিষয়ক মন্ত্রীকে নিয়োগ করেছেন।বরখাস্তকৃত প্রধানমন্ত্রী এক বছর আগেই ওই দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা ..