সৌদি আরবের কাছে লোহিত সাগরের আকাশসীমায় থাকাকালে জরুরি সংকেত পাঠিয়েছিল একটি মার্কিন হেলিকপ্টার। এরপর ফ্লাইট-ট্র্যাকিং তথ্য থেকে অদৃশ্য হয়ে গেছে ওই হেলিকপ্টারটি।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সিকরস্কি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টারটি মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৩টা ২০ মিনিট কপ্টারটি থেকে জরুরি সংকেত পাঠানো হয়।
তুরস্কের গণমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তখন এটি সৌদি আরবের পশ্চিম উপকূলের ইয়ানবু শহরের কাছে লোহিত সাগরের ওপর দিয়ে উড়ছিল। জরুরি সংকেত দেওয়ার পর হেলিকপ্টারটির অবস্থান আর সাধারণভাবে উন্মুক্ত ফ্লাইট-ট্র্যাকিং ডেটায় দেখা যায়নি।
তবে হেলিকপ্টারটি কেন জরুরি সংকেত দিয়েছিল বা এরপর ঠিক কী ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এমএইচ-৬০আর সিহক মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত একটি বহুমুখী সামরিক হেলিকপ্টার। এটি মূলত যুদ্ধজাহাজ থেকে পরিচালিত হয় এবং নজরদারি, সমুদ্রপথে অভিযান ও সাবমেরিনবিরোধী বিভিন্ন মিশনে ব্যবহৃত হয়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন লোহিত সাগর ও এর আশপাশের অঞ্চল মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার কারণে অত্যন্ত সংবেদনশীল। ফলে সামরিক উড়োজাহাজের গতিবিধি নিয়ে প্রকাশ্য ফ্লাইট-ট্র্যাকিং তথ্যও পর্যবেক্ষণে থাকে।
তবে শুধু পাবলিক ফ্লাইট-ট্র্যাকিং থেকে কোনো সামরিক উড়োজাহাজের অদৃশ্য হয়ে যাওয়া থেকেই সেটি বিধ্বস্ত হয়েছে বা কোনো হামলার শিকার হয়েছে কিনা তা জানা যায়নি।
হেলিকপ্টারটির বর্তমান অবস্থান, এতে থাকা সদস্যদের নিরাপত্তা এবং জরুরি সংকেতের কারণ সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্যের দিকেই এখন নজর রয়েছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

মতামত