পঞ্চগড়ে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে পুশইন করতে ব্যর্থ হয়ে পুশইনের জন্য নিয়ে আসা ছয়জন পুরুষ ও একজন নারীকে বিএসএফ ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।
এর আগে বিএসএফ তাদের সীমান্তের বিভিন্ন স্থানে নিয়ে পুশইনের চেষ্টাও করে।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের জন্য বিএসএফ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়। এছাড়া সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

মতামত