রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেটে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ আক্তার বেবি ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ কারাবন্দি দলীয় নেতাদের মুক্তির দাবিতে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া বাগমারার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন মমতাজ আক্তার বেবি। সুনির্দিষ্ট এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত