বাঙালির বাংলাদেশ
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রংপুরে ভাড়া নিয়ে বিরোধের জের, চলন্ত বাস থেকে ২ যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ

রংপুরে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নৈশকোচের ২ যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯ টায় রংপুরের তারাগঞ্জের জিগারতল এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের ওপর এই ঘটনা ঘটে।  

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩৯৯০) একটি নৈশকোচে ভাড়া নিয়ে তাদের সঙ্গে কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে কন্ডাক্টর দুই যাত্রীকে চলন্ত কোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হন। তার নাম আতিকুল ইসলাম। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় নৈশকোচসহ হেলপার শফিকুল ইসলাম ও চালক আব্দুল আজিজকে আটক করা হয়েছে। তারা আমাদের হেফাজতে আছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রংপুরে ভাড়া নিয়ে বিরোধের জের, চলন্ত বাস থেকে ২ যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রংপুরে ভাড়া নিয়ে বিরোধের জের, চলন্ত বাস থেকে ২ যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

রংপুরে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নৈশকোচের ২ যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯ টায় রংপুরের তারাগঞ্জের জিগারতল এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের ওপর এই ঘটনা ঘটে।  

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩৯৯০) একটি নৈশকোচে ভাড়া নিয়ে তাদের সঙ্গে কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে কন্ডাক্টর দুই যাত্রীকে চলন্ত কোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হন। তার নাম আতিকুল ইসলাম। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় নৈশকোচসহ হেলপার শফিকুল ইসলাম ও চালক আব্দুল আজিজকে আটক করা হয়েছে। তারা আমাদের হেফাজতে আছেন।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত