বাঙালির বাংলাদেশ
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ দলের প্রতিটি কর্মকাণ্ডই বেআইনি, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডই বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, দলটি যা করবে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

রোববার (১৫ নভেম্বর) সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে, যাতে তারা আর কোনো বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য বা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে। এ ব্যাপারে জনগণ যেমন সতর্ক, তেমনি বিএনপির নেতাকর্মীরাও সজাগ রয়েছেন।

এ সময় আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেফতারের বিষয়ে তাকে প্রশ্ন করা হয়।

এ বিষয়ে তিনি বলেন, সব চক্রান্তকারীর বিরুদ্ধে বর্তমান সরকার সজাগ ও সতর্ক রয়েছে। চট্টগ্রামের সেই এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা এসব করছে বলে অভিযোগ করেন তিনি।

ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা এখনও থেমে নেই উল্লেখ করে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে নানা কায়দায় অরাজকতা করছে। গোপন নাশকতায়ও যুক্ত হয়েছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, আবার কোথাও গাড়িতে আগুন দিচ্ছে। এমনকি পোশাকশিল্পেও নানা ধরনের অরাজকতা করছে।

শেখ হাসিনার অনুসারীরা দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের অরাজকতা করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, তাদের মালিকানাধীন পোশাক কারখানায় এসব করা হচ্ছে। তারা শ্রমিকদের কারখানায় আসতে দিচ্ছে না। তারপরও এসব সমস্যা নিপুণভাবে সামলাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চিহ্নিত দুষ্কৃতকারীরা দেশকে জলাঞ্জলি দিয়েও নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেন রিজভী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নিষিদ্ধ দলের প্রতিটি কর্মকাণ্ডই বেআইনি, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে: রিজভী
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ দলের প্রতিটি কর্মকাণ্ডই বেআইনি, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে: রিজভী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডই বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, দলটি যা করবে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

রোববার (১৫ নভেম্বর) সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে, যাতে তারা আর কোনো বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য বা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে। এ ব্যাপারে জনগণ যেমন সতর্ক, তেমনি বিএনপির নেতাকর্মীরাও সজাগ রয়েছেন।

এ সময় আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেফতারের বিষয়ে তাকে প্রশ্ন করা হয়।

এ বিষয়ে তিনি বলেন, সব চক্রান্তকারীর বিরুদ্ধে বর্তমান সরকার সজাগ ও সতর্ক রয়েছে। চট্টগ্রামের সেই এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা এসব করছে বলে অভিযোগ করেন তিনি।

ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা এখনও থেমে নেই উল্লেখ করে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে নানা কায়দায় অরাজকতা করছে। গোপন নাশকতায়ও যুক্ত হয়েছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, আবার কোথাও গাড়িতে আগুন দিচ্ছে। এমনকি পোশাকশিল্পেও নানা ধরনের অরাজকতা করছে।

শেখ হাসিনার অনুসারীরা দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের অরাজকতা করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, তাদের মালিকানাধীন পোশাক কারখানায় এসব করা হচ্ছে। তারা শ্রমিকদের কারখানায় আসতে দিচ্ছে না। তারপরও এসব সমস্যা নিপুণভাবে সামলাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চিহ্নিত দুষ্কৃতকারীরা দেশকে জলাঞ্জলি দিয়েও নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেন রিজভী।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত