বাঙালির বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৪টি স্বর্ণের ডিম ও স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে রেক্টামে লুকানো ডিম্বাকৃতির ৪টি স্বর্ণসদৃশ বস্তু, সঙ্গে অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার ও আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

রোববার (১৫ নভেম্বর) ভোরে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। 

এসময়, এক্স-রে পরীক্ষায় তার রেক্টামে লুকানো স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেন কর্মকর্তারা। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম।

এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে, উদ্ধারকৃত বস্তু থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা পরীক্ষা এবং পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িতদের উদ্‌ঘাটনে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করবে অধিদফতর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলেকে সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৪টি স্বর্ণের ডিম ও স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার
0:00 0:00
1.0x
বাঙালির বাংলাদেশ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৪টি স্বর্ণের ডিম ও স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে রেক্টামে লুকানো ডিম্বাকৃতির ৪টি স্বর্ণসদৃশ বস্তু, সঙ্গে অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার ও আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

রোববার (১৫ নভেম্বর) ভোরে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। 

এসময়, এক্স-রে পরীক্ষায় তার রেক্টামে লুকানো স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেন কর্মকর্তারা। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম।

এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে, উদ্ধারকৃত বস্তু থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা পরীক্ষা এবং পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িতদের উদ্‌ঘাটনে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করবে অধিদফতর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলেকে সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।

বাঙালির বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুজ্জামান (মনির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত